টিকটক আইডি খুলল আওয়ামী লীগ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জুন ২, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জুন ২, ২০২৩ ৬:০৩ অপরাহ্ণ

সামাজিক যোগাযোগ মাধ্যমে এবার আরও একধাপ এগোলো বাংলাদেশ আওয়ামী লীগ। ফেসবুক ও ইউটিউবের পর এবার টিকটক অ্যাকাউন্ট খুলেছে ক্ষমতাসীনরা।
শুক্রবার (২ জুন) দলটির ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তাদের টিকটক পেজে যুক্ত হতে আহ্বান জানানো হয়।
ফেসবুক পোস্টে বলা হয়, ‘বাংলাদেশ আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্ট ফলো করুন। একই সঙ্গে বন্ধুদের ইনভাইটেশন দিন।’
ফেসবুক পোস্টটিতে আওয়ামী লীগের টিকটক অ্যাকাউন্টের লিংক যুক্ত করা হয়েছে। এ ছাড়া কিউআর কোডও দেওয়া হয়েছে।
আজ দুপুর ৩টা ৮ মিনিটে দেখা যায়, আওয়ামী লীগের অফিশিয়াল টিকটক অ্যাকাউন্টটি ৪২৫ জন অনুসরণ (ফলোয়ার) করছেন। সেখানে ৩৫২টি ‘লাইক’ পড়েছে। অ্যাকাউন্টটিতে গত দুই দিনে চারটি ভিডিও আপলোড করা হয়েছে।
জনতার আওয়াজ/আ আ