টিকে থাকার ম্যাচে ৩-১ গোলে মালদ্বীপকে হারাল বাংলাদেশ - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৩৫, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টিকে থাকার ম্যাচে ৩-১ গোলে মালদ্বীপকে হারাল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ২৫, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ২৫, ২০২৩ ৭:২৫ অপরাহ্ণ

 

ভারতের বেঙ্গালুরুতে সাফ চ্যাম্পিয়নশিপের খেলায় মালদ্বীপকে হারিয়েছে বাংলাদেশ ফুটবল দল। ৩-১ গোলের বড় জয় পেয়ে প্রতিযোগিতার দৌড়ে টিকে থাকল জামাল ভূঁইয়ার দল।

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে রবিবার ‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচটি ছিল বাংলাদেশের জন্য অঘোষিত ফাইনালের মতো। শুরুতে পিছিয়ে পড়া দলকে সমতায় ফেরান রাকিব। এরপর এগিয়ে নেন তারিক কাজী। শেষ দিকে জয় নিশ্চিত করেন শেখ মোরসালিন।শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে দেন রাকিব হোসেন। গোল করে দলকে এনে দেন সমতা। তাতেই আসে স্বস্তি। পরে তারিক আগের ম্যাচের ভুলের প্রায়শ্চিত্ত করলেন দলকে এগিয়ে নিয়ে। আর এভাবেই ম্যাচ জুড়ে সাহসী ফুটবলের পসরা মেলে মালদ্বীপকে হারাল বাংলাদেশ। 

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ