টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাণিজ্য উপদেষ্টার - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান বাণিজ্য উপদেষ্টার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ ৯:৩৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, এপ্রিল ২৩, ২০২৫ ৯:৩৭ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
দেশের সুবিধা বঞ্চিত কোটি পরিবারের পাশে দাড়াতে টিসিবির কার্যক্রমে ব্যবসায়ীদের অংশগ্রহণ বাড়নোর আহ্বান জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। বুধবার (২৩ এপ্রিল) দুপুরে ঢাকার আর্মি গলফ ক্লাবে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) আয়োজিত “ট্রেড উইথ টিসিবি” শীর্ষক বিজনেস টক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।

শেখ বশিরউদ্দীন বলেন, পাঁচ আগস্ট বিপ্লব পূর্ববর্তী সময়ে দেশের বিভিন্ন সেক্টরে যে দূর্বৃত্তায়ন হয়েছিল ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) এর থেকে মুক্ত ছিলোনা।দেশের বিভিন্ন প্রান্তে ভিজিটকালে তার অনেক প্রমান পেয়েছি।

উপকারভোগী নির্বাচন করতে বিগত সময়ে ব্যাপক অনিয়ম হয়েছিলো উল্লেখ করে তিনি বলেন, দেশের বিভিন্ন অঞ্চলে পরিদর্শনকালে জুট মিলের মালিকের টিসিবি কার্ড দেখেছি ,পাঁচতলা বাড়ির মালিকের এবং প্রশাসনে কর্মরতদের বাড়িতে ও তিনটি কার্ড দেখতে পেয়েছি।

তিনি বলেন, বিভিন্ন অঞ্চলে গিয়ে দূর্বৃত্তায়নের যে প্রতিচ্ছবি দেখেছি সেখান থেকে মনে হয়েছে মানুষের মনে সরকারের ব্যবস্থাপনা ও মাঠ প্রশাসনের ওপর যে আস্থা সেটা কখনই কাজ করবেনা যদি যোগ্য লোক দেখে প্রতিদিন তার অধিকার অতিক্রম করছে (বঞ্চিত করছে) দূর্বৃত্তরা এবং এই দূর্বৃত্তায়ন সামাজিকভাবে সামগ্রিকভাবে আমাদের পিছিয়ে দিচ্ছে।

টিসিবির কার্যক্রমে পরিবর্তন আনার আকাঙ্খা উল্লেখ করে বাণিজ্য উপদেষ্টা বলেন, আমার কর্মকালে টিসিবিকে একটি যৌক্তিক পর্যায়ে আনতে চাই।

এক কোটি পরিবারের জন্য সরকার ১২-১৪ হাজার কোটি টাকার পণ্য ক্রয় করে উল্লেখ করে তিনি বলেন, আমরা এই টাকার যোগ্য ব্যবহার দেখতে চাই। এটার জন্য যোগ্য উপকারভোগী নির্বাচন করতে চাই এবং একই সাথে এই টাকায় অধিক পণ্য ক্রয় করতে চাই। সেজন্য ব্যবসায়ীদের টিসিবির কাজের সাথে অংশগ্রহণ দেখতে চাই। এর মধ্যে দিয়ে বাণিজ্য সম্ভাবনা বৃদ্ধি পাবে,মানুষ তার যোগ্য স্থান ফিরে পাবে।

সামগ্রিক প্রচেষ্টার কারনে গত রমজানে বাজার ব্যবস্থা ভালো ছিলো। একটি দূর্বৃত্তায়িত ব্যবস্থা যা অনেক দুর্বৃত্ত তৈরি করেছিলো সেখান থেকে বাজারের যে উত্তরণ তার জন্য অনেক দপ্তর সংস্থা কাজ করেছে অর্থাৎ আমরা একটা সরকার হিসেবে কাজ করেছি উল্লেখ করে তিনি বলেন, এর ফলে বাজারে প্রতিযোগিতামূলক ব্যবস্থা ও আস্থা তৈরি হয়েছে। দূর্বৃত্তায়িত ব্যবস্থা থেকে আমরা সরে আসতে চাই বলেও যোগ করেন তিনি।

অনুষ্ঠানে বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব (রুটিন দায়িত্ব) ড. নাজনীন কাওসার চৌধুরী বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন।স্বাগত বক্তব্য রাখেন ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ এর চেয়ারম্যান বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজাদ।

অনুষ্ঠানে কী নোট পেপার উপস্থাপন করেন টিসিবির ডাইরেক্টর (কমার্শিয়াল) এস এম শাহীন পারভেজ। প্রকিউরমেন্ট প্রক্রিয়া সম্পর্কে বক্তব্য রাখেন ডাইরেক্টর (প্রকিউরমেন্ট ও ফিন্যান্স ম্যানেজমেন্ট) মো. আবেদ আলী এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট নিয়ে বক্তব্য রাখেন টিসিবির অতিরিক্ত পরিচালক আল-আমীন হাওলাদার।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন সেক্টরের ব্যবসায়ীবৃন্দ অংশ নেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ