টুঙ্গিপাড়ায় বেগম জিয়ার জন্মদিন ও রোগ মুক্তিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

টুঙ্গিপাড়ায় বেগম জিয়ার জন্মদিন ও রোগ মুক্তিতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, আগস্ট ১৭, ২০২৪ ১:৩৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, আগস্ট ১৭, ২০২৪ ১:৩৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

তিন দিনের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গোপালগঞ্জে দেশব্যাপী কোটা আন্দোলনে সব শহীদের রুহের মাগফিরাত, বেগম জিয়ার জন্মদিন ও রোগ মুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেলে উপজেলার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানীর বাসভবনে টুঙ্গিপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ সালাউদ্দিন সভাপতিত্বে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন- বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, যুবদলের আহ্বায়ক মোক্তার হোসেন, যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, ছাত্রদলের আহ্বায়ক তানভীর আহমেদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. জসিম উদ্দিন, সদস্য সচিব আ. রশিদ মল্লিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গোলাম কিবরিয়া, পৌর বিএনপির সদস্য সচিব এমদাদ হোসেন মোল্লা, পৌর যুবদলের সদস্য সচিব এরশাদ হোসেন, কৃষক দলের সভাপতি শেখ সহিদুর রহমানসহ বিএনপিসহ অঙ্গ সংগঠনে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নেতাকর্মীরা বেগম জিয়ার জন্মদিনে রোগ মুক্তি ও কোটা আন্দোলনে নিহত শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং আহতদের সুস্বাস্থ্য কামনা করে দোয়া ও মোনাজাত করেন।

এর আগে বুধ ও বৃহস্পতিবার জেলার সব উপজেলায় বিএনপিসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ