ট্রাইব্যুনালের রায়ে দেশের মানুষ স্বস্তি পেয়েছে : আমান - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:১২, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ট্রাইব্যুনালের রায়ে দেশের মানুষ স্বস্তি পেয়েছে : আমান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ১৮, ২০২৫ ১১:৫২ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান বলেছেন, যারা হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যা করেছে, ইলিয়াস আলি, চৌধুরী আলম, সুমনদের গুম করেছে তাদের বিচার শুরু হয়েছে। একটি মামলার রায়ে ফ্যাসিস্ট হাসিনা ও তার স্বরাষ্ট্রমন্ত্রীর মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। ট্রাইব্যুনালের রায়ে স্বস্তি পেয়েছে বাংলাদেশের মানুষ। রায়ে নিহত, আহত ও পঙ্গু হয়ে যাওয়া ছাত্র-জনতার পরিবার খুশি।

মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে কেরানীগঞ্জ মডেল থানার কলাতিয়া ডিগ্রি কলেজ শাখা ছাত্রদল আয়োজিত একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমান উল্লাহ আমান বলেন, যারা ৫৭ জন সাহসী সেনা অফিসার খুন করেছে, শাপলা চত্বরে নিরীহ মানুষের উপর পাশবিক নির্যাতন করে হত্যা করেছে, ১৭ বছর ধরে গুম, খুন করে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল তাদের সবাইকে এমনভাবে আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, আমি বলেছিলাম এ অনৈতিক সরকার, বিনা ভোটের এমপিদের জনগণ ধরে রাস্তায় নামিয়ে আনবে। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে ছাত্র-জনতা তাদের রাস্তায় নামিয়ে এনেছে। জনগণের আক্রোশ থেকে বাঁচতে অনেকেই চোরের মতো পালিয়ে গেছে।

কলাতিয়া ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক মো. সামিউল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মো. ইলিয়াছ আহম্মেদের সঞ্চালনায় উপস্থিত ছিলেন— স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ আনোয়ার হোসেন, কলেজের অধ্যক্ষ মো. লিয়াকত আলী, গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ আলী অভি, ডা. আলিপুর পলাশ, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন জাকির, কলাতিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি এনামুল হক চান মিয়া, সাধারণ সম্পাদক দাউদ সিকদার, কেরানীগঞ্জ মডেল উপজেলা ছাত্রদল আহ্বায়ক হাজি সাইফুল ইসলাম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ