ট্রাইব্যুনাল যে রায় দেবে তা কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ট্রাইব্যুনাল যে রায় দেবে তা কার্যকর হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, নভেম্বর ১৬, ২০২৫ ১১:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, নভেম্বর ১৬, ২০২৫ ১১:২৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে চলমান মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দেবে তা কার্যকর হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, ‘ট্রাইব্যুনালে শেখ হাসিনার রায়কে ঘিরে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত আছে।’

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে বরিশাল জেলা পুলিশ লাইন্স পরিদর্শন ও আইনশৃঙ্খলা বাহিনীসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, ‘সুষ্ঠু নির্বাচন শুধুমাত্র আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করে না, এর সঙ্গে নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলোর ভূমিকাও রয়েছে। তবে জনগণ নির্বাচনমুখী হলে কেউ কিছু থামাতে পারবে না। আগামী নির্বাচন যেন সুষ্ঠু, সুন্দর ও উৎসবমুখর হয়, সে জন্য মাঠ প্রশাসনকে সব ধরনের প্রস্তুতি নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।’

এ সময় তিনি বলেন, ‘দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো নয়, আবার খারাপও নয়; মোটামুটি সন্তোষজনক অবস্থায় রয়েছে।’

বরিশালের নথুল্লাবাদের ঘটনা নিয়ে বলেন, ‘বিষয়টি দুই পক্ষ বসে সমাধান করবে। ভবিষ্যতে এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী সচেতন থাকবে।’

এ সময় উপস্থিত ছিলেন- ডিআইজি মনজুর মোরশেদ আলম, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার শফিকুল ইসলাম ও পুলিশ সুপার শরিফ উদ্দিন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ