ট্রাম্পের শুল্ক আরোপ, বেদনাদায়কভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ট্রাম্পের শুল্ক আরোপ, বেদনাদায়কভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ৩, ২০২৫ ১:০৩ অপরাহ্ণ

 

নিউ ইয়র্ক টাইমসের সাংবাদিক

জনতার আওয়াজ ডেস্ক

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের রিসিপ্রোক্যাল ট্যারিফ বা পাল্টা শুল্ক আরোপের সংবাদে বিশ্বজুড়ে তোলপাড় শুরু হয়েছে। চলছে বহুমাত্রিক আলোচনা সমালোচনা। কেননা কিছু কিছু দেশের ওপর তিনি কল্পনাতীত শুল্ক আরোপ করেছেন। বিশেষ করে বাংলাদেশি পণ্যের ওপর ১৫ শতাংশ থেকে এক লাফে ৩৭ শতাংশ শুল্ক বসালেন হোয়াইট হাউসে দ্বিতীয়বার ফিরে আসা ট্রাম্প।

তার এই পদক্ষেপের সমালোচনা করেছেন নিউ ইয়র্ক টাইমসের অর্থনীতি বিষয়ক সংবাদদাতা অ্যালেক্স ট্রাভেলি।

সংবাদ মাধ্যমটির লাইভ আপডেটে তিনি লিখেছেন, ট্রাম্পের আজকের পদক্ষেপের ফলে সবচেয়ে বেশি এবং বেদনাদায়কভাবে ক্ষতিগ্রস্ত দেশগুলোর মধ্যে বাংলাদেশ একটি। জনসংখ্যার দিক থেকে বিশ্বের দশম স্থানে থাকা দেশটি গত আগস্টে রাজনৈতিক উত্তেজনার পর থেকে সংকটে রয়েছে।
তিনি আরও বলেন, দেশটির কারাখানগুলোর প্রচুর পোশাক তৈরি করে এবং সাম্প্রতিক বছরগুলোতে মোট পোশাকের প্রায় এক পঞ্চমাংশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে। যার পরিমাণ বছরে প্রায় ৭ বিলিয়ন ডলার। ট্রাম্পের শুল্ক বৃদ্ধির ফলে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের মূল্য বৃদ্ধি পাবে বলে সতর্ক করেছেন অ্যালেক্স ট্রাভেলি। বলেছেন, নতুন করে আরোপ করা ৩৭ শতাংশ শুল্ক বিদ্যমান ১৫ শতাংশের সঙ্গে যোগ করা হোক বা না হোক, আমেরিকায় ‘মেড ইন বাংলাদেশ’ পণ্যকে অনেক ব্যয়বহুল এবং বিরল করে তুলবে।

প্রসঙ্গত, অ্যালেক্স ট্রাভেলি নয়াদিল্লিতে অবস্থিত দ্য নিউ ইয়র্ক টাইমসের বাণিজ্য ও অর্থনীতি বিষয়ক সংবাদদাতা। ভারত এবং দক্ষিণ এশিয়ার দেশগুলোর অর্থনীতি নিয়ে কাজ করেন এই সাংবাদিক। তিনি দ্য ইকোনমিস্টের সম্পাদক এবং সংবাদদাতা হিসেবে কাজ করেছেন। দর্শনে ডক্টরেট ছেড়ে ১৯৯০ এর দিকে সাংবাদিকতায় আসেন অ্যালেক্স।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ