‘ট্রাম্প ক্ষমতায় আসলেও শেখ হাসিনার আসার সুযোগ নেই’
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪ ২:৫৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, নভেম্বর ৮, ২০২৪ ২:৫৪ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ট্রাম্প ক্ষমতায় আসলেও শেখ হাসিনার ক্ষমতায় আসার সুযোগ নেই বলে জানিয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।
শুক্রবার (৮ নভেম্বর) রাজধানীতে গভর্নেন্স অ্যান্ড পলিসি রিসার্চের এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
মাহমুদুর রহমান বলেন, ভারতের আধিপত্য থেকে আমরা মুক্ত হতে পারিনি। আমলাদের মধ্যে এখনও ভারতের দোসররা আছে।
তিনি বলেন, আবারও ৫ আগস্টের মতো ঐক্য দরকার। শ্রমিক, ছাত্র, তরুণ, সেনাবাহিনীসহ সবার সঙ্গে ঐক্য হতে হবে, যাতে আর কেউ ফ্যাসিস্ট হতে না পারে। ভারতের আধিপত্য রুখতে এই ঐক্য প্রতিষ্ঠা জরুরি।
জনতার আওয়াজ/আ আ