ঠাকুরগাঁওয়ে চলছে আইনজীবী সমিতির নির্বাচন
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
বৃহস্পতিবার, এপ্রিল ৪, ২০২৪ ৩:১১ অপরাহ্ণ

ঠাকুরগাঁও প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির কার্যালয়ে চলছে আইনজীবী সমিতির নির্বাচনের ভোটগ্রহণ।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
নির্বাচনে ১২টি পদের মধ্যে সভাপতি পদে ৩ জন, সহ সভাপতি ৪ জন, সাধারণ সম্পাদক ২ জনসহ সাধারণ সম্পাদক ২ জন, লাইব্রেরি সম্পাদক ২ জনসহ আরও অন্যান্য পদে মোট ২৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে ১১ জন আওয়ামী লীগ ও ১২ জন জাতীয়তাবাদী দল-বিএনপি এবং ১ জন স্বতন্ত্র পন্থী।
জেলা আইনজীবী সমিতির নির্বাচন কমিশন অ্যাডভোকেট মো. আজিজুর রহমান জানান, দুপুর পর্যন্ত প্রায় অর্ধেক ভোট কাস্ট হয়েছে ও আশা করছেন ৪টার মধ্যে শতভাগ ভোট কাস্ট হওয়ার।
জনতার আওয়াজ/আ আ