ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবী মিলনমেলা-২০২৩ অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ৬, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, জানুয়ারি ৬, ২০২৩ ২:৪০ অপরাহ্ণ

‘পরস্পর প্রতিযোগিতা নয়, সহযোগিতায় আমাদের মূল লক্ষ্য’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ‘ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবী মিলনমেলা -২০২৩’ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৬ জানুয়ারি) দুপুর ১২ টার দিকে ঠাকুরগাঁও জেলা পরিষদ অডিটোরিয়াম (বিডি হল) কক্ষে মো. সবুজ রানা-এর সভাপতিত্বে ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবী মিলনমেলায় উত্তরের বিভিন্ন জেলার প্রায় ৩৫ টি স্বেচ্ছাসেবক সংগঠনের প্রায় ৪০০জন স্বেচ্ছাসেবীদের অংশগ্রহনে ঠাকুরগাঁওয়ে ঠাকুরগাঁও স্বেচ্ছাসেবী মিলনমেলা ও ক্রেষ্ট প্রদান অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো বলেন, ‘বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা করতে হলে আমাদেরকে সৎ এবং সতর্ক থাকতে হবে। আমাদের ত্যাগ স্বীকার করতে হবে। একই সঙ্গে আমাদের মাঝে নীতি ও আদর্শ থাকতে হবে এবং দুর্নীতিমুক্ত থাকতে হবে। তবেই সমাজে বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠা হবে। পৃথিবীতে এখনো কৃত্রিম রক্ত তৈরি করা সম্ভব হয়নি। আর এ কারণেই মানুষের জীবন-মরণ নির্ভর করছে শুধুই স্বেচ্ছায় দান করা এক ব্যাগ রক্তের ওপর। নির্দিষ্ট সময় পর পর রক্তদানের অভ্যাসে একজন মানুষ অসুস্থ হয়ে পড়ে না বরং তা শরীরকে আরও সুস্থ করে তোলে। বিশেষজ্ঞরা বলছেন, রক্ত দান করলে শরীরের অস্থিমজ্জা নতুন রক্তকণিকা তৈরির জন্য উদ্দীপ্ত হয়।’
বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন- মো. রাশেদ সিকদার, বাংলার মিস্টার বিন খ্যাত মিউজিশিয়ান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মোছা. আঞ্জুমান আরা বেগম, মেয়র, ঠাকুরগাঁও পৌরসভা। ডা. মো. ফিরোজ জামান (জুয়েল) তত্বাবধায়ক, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁও সদর। ডা. মো. ফয়জুল ইসলাম ফয়েজ, কনসালটেন্ট ফিজিওথেরাপি, বর্ডার গার্ড হাসপাতাল ঠাকুরগাঁও সদর। মো. আতাউর রহমান, কাউন্সিল ৫নম্বর ওয়ার্ড ঠাকুরগাঁও পৌরসভা। বিমল চন্দ্র শর্মা, প্রধান সহকারী জেলা পরিশোধ ঠাকুরগাঁও। মো. মাসুদুর রহমান বাবু, সভাপতি ঠাকুরগাঁও বার্ডস সোসাইটি। ফনিন্দ্রনাথ মন্ডল, মেডিক্যাল টেকনোলজিস্ট, ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল ঠাকুরগাঁও। মো. শামসুজ্জামান রাজিব, পরিচালক ঠাকুরগাঁও ব্লাড ব্যাংক ট্রান্সফিশন সেন্টার। ঠাকুরগাঁও ইমারত নির্মাণ ও কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন। মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক, ঠাকুরগাঁও ইমারত নির্মাণ ও কাঠ মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন প্রমূখ।
জনতার আওয়াজ/আ আ