ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিলেন মির্জা ফখরুল
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
সোমবার, ডিসেম্বর ২৯, ২০২৫ ৩:৪৮ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
ছবি: সংগৃহীত
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৯ ডিসেম্বর) সকালে জেলা রিটার্নিং অফিসার ইশরাত ফারজানের হাতে মনোনয়নপত্র তুলে দেন তিনি।
এ সময় বিএনপি মহাসচিব বলেন, দীর্ঘদিন পর আমরা ভোটের অধিকার ফিরে পেয়েছি। তাই ঠাকুরগাঁওয়ের আর্থ সামাজিক উন্নয়নে, অবকাঠামোগত উন্নয়নে, কর্মসংস্থান সৃষ্টিতে আমাকে কাজ করার সুযোগ দিন।
ধানের শীষের পক্ষে ভোট চেয়ে মির্জা ফখরুল বলেন, সবাই আমার জন্য দোয়া করবেন।
জনতার আওয়াজ/আ আ