ডাকসু নির্বাচন: শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদলের - জনতার আওয়াজ
  • আজ বিকাল ৫:৪১, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডাকসু নির্বাচন: শিবিরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, আগস্ট ৩১, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, আগস্ট ৩১, ২০২৫ ৮:২১ অপরাহ্ণ

 

ঢাবি প্রতিনিধি
ছবি: প্রতিনিধি
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ নির্বাচনে (ডাকসু) ইসলামী ছাত্রশিবির প্যানেলের প্রার্থীরা আচরণবিধি লঙ্ঘন করছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। তার অভিযোগ, শিক্ষার্থীদের উপঢৌকন দিয়ে ভোট চাচ্ছেন শিবির প্যানেলের প্রার্থীরা।

রবিবার (৩১ আগস্ট) ডাকসু নির্বাচন কমিশন বরাবর লিখিত অভিযোগ দিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

আবিদুল ইসলাম খান বলেন, একটা নির্দিষ্ট গোষ্ঠী বারবার আচরণবিধি লঙ্ঘন করছে। গতকাল ফোকাস কোচিং সেন্টারে নবীন বরণের নামে শিক্ষার্থীদের উপঢৌকন দেন এবং ভোট চান শিবির প্যানেলের প্রার্থীরা। এটা সরাসরি আচরণবিধি লঙ্ঘন। আমরা আজ লিখিত অভিযোগ জানিয়েছি‌। এটা যদি আচরণবিধি লঙ্ঘন না হয় তাহলে আমরাও না হয় ক্যাম্পাসের বাইরে শিক্ষার্থীদের উপঢৌকন দিলাম।

তিনি বলেন, কিছুক্ষণ আগে সমাজ বিজ্ঞান বিভাগের ক্লাস রুমে ঢুকে চেয়ারম্যানের অনুমতি ছাড়া শিক্ষার্থীদের কাছে মাইকে ভোট চেয়েছেন শিবিরের প্রার্থী। এটাও সুস্পষ্ট আচরণ বিধি লঙ্ঘন। তারা একটার পর একটা আচরণবিধি লঙ্ঘন করেই যাচ্ছে তবুও প্রশাসন কোনও ধরনের ব্যবস্থা নিচ্ছে না। এভাবে চলতে থাকলে নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে আমার শঙ্কা প্রকাশ করছি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ