ডানপন্থী কোন রাজনৈতিক দল নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৩১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডানপন্থী কোন রাজনৈতিক দল নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, মার্চ ৩০, ২০২৪ ৮:৫৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, মার্চ ৩০, ২০২৪ ৮:৫৮ অপরাহ্ণ

 

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী র আ ম ওবায়দুল মুক্তাদির চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ ছাড়া ডানপন্থী কোন রাজনৈতিক দল নারীর ক্ষমতায়নে বিশ্বাস করে না।

তিনি শনিবার (৩০ মার্চ) বেলা ১১টায় ব্রাক্ষনবাড়িয়া শহরের সূর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ মিলনায়তনে ১৬০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারী উদ্যোক্তাদের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ল্যাপটপ বিতরণকালে এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, নারী হচ্ছে সকল শক্তির উৎস। নারীদেরকে শক্তির আধাঁর হিসেবে বিবেচনা করে নারী শক্তির উত্থানে বর্তমান সরকার কাজ করছে।

তিনি আরো বলেন, সেই সমাজই এগিয়ে যায় যে সমাজে নারী এবং পুরুষ সমানতলে এগিয়ে যায়।

জেলা প্রশাসন এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মো. শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি এস.এম শান্তুনু চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ, হার পাওয়ার প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নিলুফা ইয়াছমিন।

পরে অতিথিবৃন্দ উদ্যোক্তাদের মাঝে ল্যাপটপ বিতরণ করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ