ডামি নির্বাচন জনগন বর্জন করেছে,ভালুকায় এসএম জিলানী - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:০৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডামি নির্বাচন জনগন বর্জন করেছে,ভালুকায় এসএম জিলানী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ২০, ২০২৪ ৬:৫৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ২০, ২০২৪ ৯:২৪ অপরাহ্ণ

 

মোঃ রফিকুল ইসলাম রফিক,বিশেষ প্রতিনিধি ঃ জাতীযতাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় সংসদের সভাপতি এসএম জিলানী বলেছেন,ফ্যাসিবাদী সরকারের এই পাতানো ডামি নির্বাচনে দেশের মানুষ সাড়া দেয়নি। তারা এই প্রহসনের নির্বাচনকে বর্জন করেছে। তিনি বলেন,আসন ভাগাভাগির এই পাতানো নির্বাচন বিশ্ববাসীর কাছেও গ্রহনযোগ্যতা পায়নি। বিএনপি জনগনের দল এবং দেশের সবচেয়ে জনপ্রিয় দল।

জনগনের ইচ্ছা আকাংখার প্রতিফলন ঘটবে না এই ধরনের কোন আয়োজনে বিএনপি সম্পৃক্ত হতে পারেনা তাই বিএনপি নির্বাচনে অংশ গ্রহন থেকে বিরত থেকেছে। তিনি আরো বলেন একটি অবাদ,সুষ্ঠু ও সকলের কাছে গ্রহনযোগ্য অংশগ্রহন মুলক নির্বাচন আয়োজনে দেশবাসী উন্মুখ হয়ে আছে। সেটি অবশ্যই তত্বাবধায়ক সরকারের অধিনে হতে হবে।

বিএনপি সেই দাবীতেই আন্দোলন করছে। ইনশাল্লাহ জনগনের এ দাবী পুরন হতেই হবে। জনগন যাকে খুশী ভোট দিবে তাতে আমাদের কোন আপত্তি নেই কিন্তু যার ভোট তাকেই দিতে হবে। প্রশাসনিক কারসাজি আর দলীয় ক্যাডার বাহিনী নিয়ন্ত্রিত নির্বাচন জনগন কখনোই মেনে নেবেনা।

এসএম জিলানী শনিবার দুপুরে ময়মনসিংহের ভালুকার হবিরবাড়ীর পাড়াগাঁও এলাকায় বিএনপি’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৮তম জন্মবার্ষিকী উপলক্ষে শীতার্ত নারী-পুরুষের মাঝে শীত বস্ত্র বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে উপরোক্ত গনমাধ্যম কর্মীদের কাছে উপরোক্ত কথা বলেন। স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান মামুনের উদ্যোগে এক হাজার হতদরিদ্রদের মাঝে এ শীত বস্ত্র বিতরন করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান,পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খান,হবিরবাড়ী বিএনপি নেতা খলিলুর রহমান,নাজমুল আলম সোহাগ, উপজেলা শ্রমিকদল আহ্বায়ক সৌমিক হাসান সোহাগ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তিয়াস মাহমুদ শুভ,পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফিরোজ আহম্মেদ,যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেনসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। পরে স্থানীয় গতিয়ার বাজারে একজন অসহায় ও দুস্থ ব্যাক্তিকে একটি অটোরিক্সা হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে মোস্তাফজুর রহমান মামুন বলেন,আমাদের এ কার্যক্রম গত ১০বছর যাবৎ চলমান রয়েছে। এ বছর একটু দেরীতে শুরু হলেও এটি চলতে থাকবে। কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান বলেন,নিরাশ হওয়ার কিছু নাই। স্বৈরাচারী করে কেউ টিকতে পারেনি বর্তমান সরকারও পারবেনা। একটু কালক্ষেপন হলেও জনগনের উপর থেকে জগদ্দল পাথর অপসারিত হবেই ইনশাল্লাহ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ