ডামি নির্বাচন বর্জন করতে শরীয়তপুরে বিএনপির একাংশের লিফলেট বিতরন - জনতার আওয়াজ
  • আজ সকাল ৬:০১, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডামি নির্বাচন বর্জন করতে শরীয়তপুরে বিএনপির একাংশের লিফলেট বিতরন

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, ডিসেম্বর ২৭, ২০২৩ ৭:৩৯ অপরাহ্ণ

 

শরীয়তপুর প্রতিনিধি \ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের ডাক কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শরীয়তপুর জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের একাংশের উদ্যোগে কর্ণেল এসএম ফয়সাল ও মজিবুর রহমান মাদবর এর সহযোগিতায় দেশ নায়ক তারেক রহমানের একান্ত সচিব মিয়া নুরুদ্দিন অপুর সমর্থনে বুধবার সকাল ৮টায় শরীয়তপুর-ঢাকা মহাসড়কের শরীয়তপুর কোর্ট এলাকায় লিফলেট বিতরন করা হয়। বিতরন কালে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সহসভাপতি মোঃ আবুল হোসেন সরদার, জেলা বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বাচ্চু সরদার ,জেলা শ্রমিকদলের সাধারন সম্পাদক আঃ বারেক বাদশা, জেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী ইসহাক সরদার,সদও উপজেলা ছাত্রদলের সাধারন সম্পাদক নজরুল ইসলাম,সদও উপজেলা শ্রমিকদলের সভাপতি জুয়েলসহ ছাত্রদল ,যুবদল ও শ্রমিকদলের নেতৃবৃন্দ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ