ডামি নির্বাচন-হেমলকের নিমন্ত্রণ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩ ১১:৫১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, ডিসেম্বর ১, ২০২৩ ১১:৫১ অপরাহ্ণ

শহীদুল্লাহ ফরায়জী
গ্রীক দর্শন বা প্লেটোর রিপাবলিকে নেই
জ্যঁ জাক রুশোর সমতায় নেই
ম্যাগনা কার্টার নথিতে নেই
রাষ্ট্রবিজ্ঞানের নতুন দর্শন-
ভোটাধিকারের সর্বশ্রেষ্ঠ অন্বেষণ
যেন গণতন্ত্রের শবযাত্রা
‘ডামি নির্বাচন’।
রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়াভেলির
‘প্রিন্স’-এর নতুন সংস্করণ,
মৌলিক অধিকারের আত্মহত্যা
ডামি নির্বাচন।
‘যুক্তিবিচার’ ও ‘মূল্যবোধ’
এ দু’টোই অপহরণ,
হাজার বছরের গণতন্ত্র
খাঁচায় বন্দি করে
পোষ মানানোর আয়োজন।
রাষ্ট্রীয় চেতনা ধ্বংসপ্রাপ্ত
বন্ধ হবে আলোকের বিকিরণ,
দুঃশাসনে প্রজাতন্ত্রের মৃত্যু
এবং অনিবার্য পতন,
নীতি ও ন্যায্যতার নির্বাসন,
এ যেনো হেমলকের নিমন্ত্রণ
হায়! ডামি নির্বাচনের মহিমাকীর্তন ।
১ ডিসেম্বর, ২০২৩
faraizees@gmail.com
জনতার আওয়াজ/আ আ