‘ডার্ক ওয়ার্ল্ড’-এ মাহির জায়গায় কৌশানী - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০৪, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

‘ডার্ক ওয়ার্ল্ড’-এ মাহির জায়গায় কৌশানী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২, ২০২৪ ৩:২৭ অপরাহ্ণ

 

বিনোদন ডেস্ক

গেল বছর ‘ডার্ক ওয়ার্ল্ড’ নামের একটি সিনেমায় যুক্ত হয়েছিলেন অভিনেত্রী মাহিয়া মাহি। অংশ নিয়েছিলেন শুটিংয়ে। কিন্তু তিনদিন পরই সরে দাঁড়ান সিনেমাটি থেকে। শোনা গিয়েছিল পরীমনির নাম আসায় ছবিটি ছেড়ে দিয়েছেন তিনি।

নতুন খবর হলো মাহির ছেড়ে দেওয়া ছবিটিতে এবার নেওয়া হলো কলকাতার নায়িকা কৌশানী মুখার্জিকে। বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন সিনেমার নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক ও প্রযোজক মুন্না খান।

ছবির শুটিংয়ে অংশ নিতে আগামীকাল (৩ জানুয়ারি) ঢাকা আসবেন কৌশানী। এমনটা উল্লেখ করে ছবির নির্মাতা মানিক বলেন, ‘৪ ফেব্রুয়ারি থেকে ঢাকায় ডার্ক ওয়ার্ল্ড সিনেমার বাকি অংশের শুটিং শুরু হবে। প্রথম দিন থেকেই কৌশানী থাকবেন। আশা করছি একটানা শুটিং করে কাজ শেষ করতে পারব।’

‘ডার্ক ওয়ার্ল্ড’-এর নায়ক ও প্রযোজক মুন্না খান বলেন, ‘সিনেমার গল্প খুব পছন্দ হয়েছে কৌশানী মুখার্জির। ইতিমধ্যে তাঁর সঙ্গে সমস্ত ফরমালিটি শেষ হয়েছে। শেষ লটের প্রথম দিন থেকেই তিনি থাকবেন শুটিংয়ে।’

‘ডার্ক ওয়ার্ল্ড’ থ্রিলার ঘরানার একটি ছবি। এতে মাহিরর চরিত্রটি ছিল পুলিশ অফিসারের। সেই চরিত্রে দেখা যাবে কৌশানীকে। ছবিটিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, দীপা খন্দকার, শিবা শানু প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ