ডা. জাফরুল্লাহ চৌধুরী গরিব মানুষের মানুষ ছিলেন: কাদের সিদ্দিকী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৬, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডা. জাফরুল্লাহ চৌধুরী গরিব মানুষের মানুষ ছিলেন: কাদের সিদ্দিকী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, এপ্রিল ১৪, ২০২৩ ৪:৩৯ অপরাহ্ণ

 

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ডা. জাফরুল্লাহ চৌধুরী গরিব মানুষের মানুষ ছিলেন বলে মন্তব্য করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী।

শুক্রবার সাভার গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ মাঠ প্রাঙ্গণে ডা. জাফরুল্লাহর প্রতি শ্রদ্ধা জানানো শেষে তিনি এ মন্তব্য করেন।

বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন, তিনি যা করতে চেয়েছেন, যা করতে পারেননি, সেটার পাশে যদি দাঁড়াতে পারি, সেটাই হবে জাফরুল্লাহ চৌধুরীকে সবচেয়ে বেশি মনে করা। তিনি বলেন, আমি এখানে এর আগেও ২-৩ বার এসেছি। ৪০ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দেয়া হয়। সেখানে নাকি আমারও নাম ছিল। আমি বলেছিলাম, আমি সম্মাননা নেই না। আমাকে যদি তা দেয়া না হয়, তাহলে আমি যাব। আর সম্মাননা দেয়া হলে আমি যাব না। উনি আমার কথা রক্ষা করেছেন।

কাদের সিদ্দিকী বলেন, তিনি সত্যি একজন ভালো মানুষ ছিলেন। দল-মতের ঊর্ধ্বে ছিলেন।

তিনি যা ভাবতেন, তাই বলার চেষ্টা করতেন। খুবই খারাপ লাগছে। আল্লাহ তাকে বেহেশতবাসী করুক… ডা. জাফরুল্লাহ চৌধুরী গরিব মানুষের মানুষ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ