ডা. জাফরুল্লাহ চৌধুরী মরদেহে শ্রদ্ধা নিবেদন বিএনপির - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩০, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডা. জাফরুল্লাহ চৌধুরী মরদেহে শ্রদ্ধা নিবেদন বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, এপ্রিল ১৩, ২০২৩ ৩:২১ অপরাহ্ণ

 

বীর মুক্তিযোদ্ধা, গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি পরিচালক ডা. জাফরুল্লাহ চৌধুরীর মরদেহে শ্রদ্ধা নিবেদন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

বৃহস্পতিবার (১৩ এপ্রিল) ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মুক্তিযুদ্ধের বীর সেনানীর মরদেহে শ্রদ্ধা জানায় বিএনপির প্রতিনিধি দল। শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শোক বইতে স্বাক্ষর করেন।

সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, মরহুম জাফরুল্লাহ চৌধুরী সবসময়ই বাংলাদেশ এবং এদেশের স্বাস্থ্য খাতকে সামনের দিকে এগিয়ে নেয়ার স্বপ্ন দেখেছিলেন। একজন অসাধারণ দেশপ্রেমিক, সাহসী, সৎ এবং নির্ভীক মানুষ ছিলেন তিনি। কোনো অন্যায়ের প্রতিবাদে পিছপা হননি। সত্যিকার অর্থে রাষ্ট্রকে একটি মানব কল্যাণ রাষ্ট্রে ও মানব কল্যাণ সমাজ নির্মাণে তিনি সারাটি জীবন উৎসর্গ করে দিয়েছেন। আমরা জাতীয়তাবাদী দল বিএনপি, বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জানাতে এসেছিলাম। তার চলে যাওয়া আমাদের যে অপূর্ণ ক্ষতি, তা কখনো পূরণ হবার নয়। আমরা তাকে স্যালুট জানাচ্ছি, অভিবাদন জানাচ্ছি। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।

কেন্দ্রীয় শহীদ মিনারে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান, ভাইস চেয়ারম্যান মেজর অব. হাফিজ উদ্দিন আহমেদ, ডা. এজেডএম জাহিদ হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, চেয়ারপার্সন উপদেষ্টা কাউন্সিল সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাক্তার আব্দুল কদ্দুস, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাত, চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ