ডা. জুবাইদা রহমানের জন্মদিনে বগুড়ায় পরিবারের উদ্যোগে দোয়া - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০৩, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডা. জুবাইদা রহমানের জন্মদিনে বগুড়ায় পরিবারের উদ্যোগে দোয়া

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১৮, ২০২২ ১:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১৮, ২০২২ ১:২৩ অপরাহ্ণ

 

স্টাফ করেসপন্ডেন্ট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মীনী বিশিষ্ট চিকিৎসক ডা. জুবাইদা রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে বগুড়ায় পরিবারের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

আজ (১৮ জুন) বিকালে বাদ আছর বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে বিশেষ দোয়া মাহফিল করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সাবেক পৌর মেয়র এ্যাড. একেএম মাহবুবর রহমান, বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও পৌর মেয়র রেজাউল করিম বাদশা, সিনিয়র যুগ্ম আহবায়ক এ্যাড. সাইফুল ইসলাম, মোশারফ হোসেন এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জয়নাল আবেদীন চাঁন, আলী আজগর তালুকদার হেনা, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, কে এম খায়রুল বাশার, তৌহিদুল আলম মামুন, শহিদ-উন-নবী-সালাম, এনামুল কাদির এনাম, শেখ তাহাউদ্দিন নাহিন, শহর বিএনপির সভাপতি এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরু, সদর উপজেলা বিএনপির সভাপতি মাফতুন আহমেদ খান রুবেল, সাধারণ সম্পাদক এ্যাড. সৈয়দ জহুরুল ইসলাম, স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির মানবাধিকার সম্পাদক অধ্যক্ষ তানভীর আলম রিমন, জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাজেদুর রহমান জুয়েল, যুগ্ম আহবায়ক সরকার মুকুল, শহর যুবদলের আহবায়ক আহসান হাবিব মমি, শহর শ্রমিক দলের আহবায়ক হুদা, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর তৌহিদুল ইসলাম বিটু প্রমুখ।

পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল, সাইদুজ্জামান শাকিল, রাকিবুল ইসলাম শুভ, উজ্জ্বল হোসেন।

দোয়া মাহফিল পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম মাও: হোসাইন আহমেদ আব্দুল্লাহ্।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ