ডা. রফিকসহ পেশাজীবীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি বিএসপিপির - জনতার আওয়াজ
  • আজ সকাল ৮:৪১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডা. রফিকসহ পেশাজীবীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি বিএসপিপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১১:৪৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ফেব্রুয়ারি ২৮, ২০২৩ ১১:৪৬ অপরাহ্ণ

 

বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, অ্যাডভোকেট আবদুর রহিম, অ্যাডভোকেট সৈয়দ হোসেন ও অ্যাডভোকেট শাহদাত হোসেনের বিরুদ্ধে পুলিশের ‘অসত্য মামলা’ দায়েরের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের আহ্বায়ক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ও সদস্য সচিব কাদের গণি চৌধুরী।

আজ মঙ্গলবার এক বিবৃতিতে অবিলম্বে পেশাজীবীসহ বিরোধী দলের নেতাকর্মীদের নামে দায়েরকৃত এসব মামলা প্রত্যাহারের দাবি জানান তারা।

বিবৃতিতে বলা হয়, বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপণ্যের লাগামহীন ঊর্ধ্বগতি ও খালেদা জিয়াসহ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তি এবং নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনসহ ১০ দফা দাবিতে গত শনিবার দেশব্যাপী সব জেলায় পদযাত্রা কর্মসূচি পালন করেছে বিএনপি। দেশব্যাপী এই কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠিতে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে আওয়ামী লীগ ও এর সংগঠনের নেতারা অতর্কিত হামলা চালিয়ে বিরোধী দলের অসংখ্য নেতাকর্মীকে আহত করে। বিভিন্ন পত্র-পত্রিকায় এ হামলার খবর ফলাওভাবে ছাপাও হয়েছে।

তারা বলেন, এখন উদোর পিন্ডি বুধোর ঘাড়ে চাপাতে পেশাজীবী নেতা ডা. রফিকুল ইসলামসহ বিরোধীদলের ৩৮ নেতাকর্মীর নামে এবং ১০০ থেকে ১৫০ নেতাকর্মীকে অজ্ঞাত আসামি করে মিথ্যা ও বানোয়াট মামলা দায়ের করা হয়েছে। রাষ্ট্রের অর্থে লালিত-পালিত একটি বাহিনীর এমন পক্ষপাতদুষ্ট আচরণ কিছুতেই কাম্য নয়। এতে রাষ্ট্রের এই বাহিনীর প্রতি নাগরিদের আস্থাহীনতাই বাড়বে না, দেশে একটা বিচারহীনতার সংস্কৃতি গড়ে উঠবে। কারণ অপরাধীরা যখন পার পেয়ে যাবে আর নিরপরাধ শাস্তি ভোগ করবে তখন অপরাধ বাড়তেই থাকে। বিচারহীনতার সংস্কৃতি দেশকে অন্ধকারের দিকে নিয়ে যায়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ