ডা. রাকিবুল ইসলাম আকাশকে তুলে নেওয়ার অভিযোগ - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:১৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডা. রাকিবুল ইসলাম আকাশকে তুলে নেওয়ার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জানুয়ারি ৬, ২০২৪ ৮:৩৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জানুয়ারি ৬, ২০২৪ ৮:৩৬ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক

চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের কেন্দ্রীয় সদস্য ও বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ডা. রাকিবুল ইসলাম আকাশকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মো. রফিকুল ইসলাম।

শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, ডা. রাকিবুল ইসলাম আকাশকে তার ঢাকার বসুন্ধরার বাসা থেকে কাউন্টার টেররিজম ইউনিট ও ভাটারা থানা পুলিশ উঠিয়ে নিয়ে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

তিনি বলেন, ডা. আকাশ একজন মেধাবী মুখ, পরিচ্ছন্ন রাজনীতিবিদ, চর্ম রোগের ওপর উচ্চতর প্রশিক্ষণ প্রাপ্ত চিকিৎসক।

ডা. রফিকুল ইসলাম বলেন, প্রহসনের ডামি নির্বাচন যতই ঘনিয়ে আসছে ফ্যাসিস্ট সরকারের নির্যাতন ততই বেড়ে চলছে। যুগে যুগে স্বৈরাচারী শাসকগোষ্ঠী বিরোধীমতের মেধাবী রাজনৈতিক কর্মীদের ওপর চালিয়েছে অমানবিক নির্যাতন। সেই ধারা বজায় রেখে সারা বাংলাদেশকে জিম্মি করে রেখেছে বাকশালি এই সরকার। সেই ধারাবাহিকতায় ডা. আকাশকে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আজ এক বিবৃতিতে ডা. রাকিবুল ইসলাম আকাশকে তুলে নেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। এসময় তিনি ডা. রাকিবুল ইসলাম আকাশের সন্ধান ও মুক্তির দাবি জানান এবং অবিলম্বে স্বৈরাচারের রোষানলে গ্রেপ্তার সকল চিকিৎসক, পেশাজীবী ও রাজবন্দিদের মুক্তির দাবি জানান। একইসঙ্গে এই ধরনের নির্যাতনের তীব্র নিন্দা জানান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ