ডিএমপির এসি গোলাম রুহানীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:১৯, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিএমপির এসি গোলাম রুহানীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, জুলাই ১৪, ২০২৫ ১:২৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, জুলাই ১৪, ২০২৫ ১:২৫ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ফাইল ছবি
ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর ছোট ভাই ও ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী পুলিশ কমিশনার মো. গোলাম রুহানীকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করেছে সরকার।

শনিবার (১২ জুলাই) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে সই করেন সিনিয়র সচিব নাসিমুল গনি।

প্রজ্ঞাপনে বলা হয়, মো. গোলাম রুহানী কর্তৃপক্ষের অনুমোদন না নিয়ে ১১ আগস্ট ২০২৪ তারিখ থেকে কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন।

এতে বলা হয়েছে, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ২৩(ছ) ধারায় এটি পালায়ন (Desertion) হিসেবে গণ্য হওয়ায় তাকে ওইদিন থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্তকালীন সময় তিনি বিধি অনুযায়ী ঘোষিত ভাতা প্রাপ্ত হবেন বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ