ডিএমপির সাত থানায় নতুন ওসি - জনতার আওয়াজ
  • আজ রাত ১০:৫০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিএমপির সাত থানায় নতুন ওসি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২ ১২:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২ ১২:২২ অপরাহ্ণ

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাতটি থানায় নতুন ওসিসহ ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

সোমবার ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত আদেশে এ তথ্য জানা যায়।
ওই আদেশে বলা হয়, উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহসিনকে মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, মিরপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাজিরুর রহমানকে ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ওয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কবির হোসেন হাওলাদারকে মতিঝিল গোয়েন্দা বিভাগে, ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার মো. আসাদুজ্জামানকে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজেদুর রহমানকে ডিএমপির লজিস্টিক বিভাগে বদলি করা হয়েছে।
এছাড়া লজিস্টিক বিভাগের পুলিশ পরিদর্শক জানে আলম মুনশীকে ভাষানটেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ডিএমপি লাইনওআর-এর পুলিশ পরিদর্শক মাসুদ আলমকে উত্তরা পশ্চিম থানায়, দক্ষিণখান থানার পরিদর্শক তদন্ত আজিজুল হককে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলামকে ডিবি সাইবার স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগে, অপারেশনস বিভাগের পুলিশ পরিদর্শক শফিকুল গনি সাবুকে নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল লতিফকে অপারেশনস বিভাগে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশে কর্মরত নিম্নবর্ণিত নিরস্ত্র পুলিশ পরিদর্শকদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পার্শ্বে বর্ণিত স্থানে বদলি/নিয়োগ করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ