ডিএমপির সাবেক কমিশনারের ‘বিপুল সম্পদ’ খতিয়ে দেখা হবে: দুদক আইনজীবী - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১:০৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিএমপির সাবেক কমিশনারের ‘বিপুল সম্পদ’ খতিয়ে দেখা হবে: দুদক আইনজীবী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুন ১৬, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুন ১৬, ২০২৪ ৩:৩০ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়ার শত কোটি টাকার বিপুল সম্পদের বিষয়ে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ দুদকের নজরে এসেছে। তার সম্পদের বিষয়টি দুদক খতিয়ে দেখবে বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান।

রবিবার (১৬ জুন) তিনি কথা বলেন।

একের পর এক আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতিতে জড়িয়ে পড়ার ঘটনাকে উদ্বেগজনক বলেও মন্তব্য করেন দুদক আইনজীবী। এ ধরনের ঘটনার ফলে জনগণের কাছে নেতিবাচক বার্তা যাচ্ছে বলেও জানান তিনি।

একটি গণমাধ্যমের অনুসন্ধানে উঠে এসেছে ডিএমপির সাবেক কমিশনার আছাদুজ্জামান মিয়া রীতিমতো সম্পদের পাহাড় গড়েছেন। রাজধানীর বিভিন্ন এলাকায় শুধু নিজের নামে নয়, স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ের নামেও বিপুল সম্পদ গড়েছেন তিনি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ