ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক - জনতার আওয়াজ
  • আজ সকাল ১০:৩৮, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিএমপি কমিশনারের সঙ্গে বিএনপি নেতাদের বৈঠক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, মে ৯, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, মে ৯, ২০২৪ ১:৪৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক

ঢাকা মহানগর পুলিশ কমিশনারের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি নেতারা। বৃহস্পতিবার (৯ মে) বেলা ১১ টা থেকে ১১টা ৫৫ মিনিট পর্যন্ত ডিএমপির কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী অংশ নেন।

বৈঠক শেষে আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, আমরা আগামী ১০ মে ২০২৪ সমাবেশ ও মিছিলের ব্যাপারে আলোচনা করেছি। তারা বলেছেন বিকালের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত জানাবেন। আমরা আশাবাদী আমাদের কর্মসূচি ধারাবাহিকভাবে পালন করতে পারব। পাশাপাশি আগামী ১১ মে ২০২৪ যুবদলের কর্মসূচির ব্যাপারেও আলোচনা করা হয়েছে। আমরা ইতিমধ্যে অনেক সমাবেশ করেছি। নিরপেক্ষ নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আমাদের আন্দোলন চলমান থাকবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ