ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:৪৬, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা আফজাল নাছের গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, মার্চ ৩০, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, মার্চ ৩০, ২০২৬ ৪:৫৬ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
ছবি সংগৃহীত
সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) মো. আফজাল নাছেরকে (৬১) গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

রবিবার (২৯ মে) রাতে রাজধানীর মিরপুর ডিওএইচএস-এর একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিবির যুগ্ম কমিশনার (উত্তর) মোহাম্মদ রবিউল হোসেন।

তিনি বলেন, রাজধানীর মিরপুর এলাকা থেকে বরখাস্ত হওয়া লেফটেন্যান্ট কর্নেল মো. আফজাল নাছেরকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে গ্রেপ্তারের কারণ ও বিস্তারিত বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি ডিবির এই কর্মকর্তা।

জানা গেছে, ওয়ান-ইলেভেনের সময় ডিজিএফআইয়ের অ্যান্টি-টেররিজম ইউনিটে জেনারেল স্টাফ অফিসার (জিওএস-১) পদে কর্মরত ছিলেন আফজাল।

এর আগে ওয়ান-ইলেভেনের সময় সরকারের দুই কুশীলব, বিতর্কিত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী ও লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে গ্রেপ্তার করে ডিবি।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ