ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা গাইবান্ধায় বিএনপির ৬ নেতা-কর্মী গ্রেপ্তার - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৫১, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা গাইবান্ধায় বিএনপির ৬ নেতা-কর্মী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বুধবার, মে ২৪, ২০২৩ ১২:৩১ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বুধবার, মে ২৪, ২০২৩ ১২:৩১ অপরাহ্ণ

 

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় বিএনপির ৬ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ মে) গাইবান্ধা সদর থানার উপপরিদর্শক (এসআই) মো. গোলাম আজম বাদী হয়ে ৬জনের নাম উল্লেখসহ আরও অজ্ঞাত ২০০/২৫০ জনকে আসামি করে সদর থানায় মামলাটি করেন।

এর আগে সোমবার ভোর রাতে তাদের বাসা থেকে গ্রেফতার করা হয়।তারা হলেন- গাইবান্ধা পৌরসভার পলাশপাড়া এলাকার মৃত চান মিয়ার ছেলে জেলা ছাত্রদলের সাধারন সম্পাদক মো. তারেকুজ্জামান তারেক (৩৩), ফকিরপাড়া এলাকার মো. নয়া মিয়ার ছেলে সদর থানা ছাত্রদলের আহ্বায়ক মো. ইমাম হাসান আলাল (৩০) ও জেলা ছাত্রদলের সহ-সভাপতি ইমাম হোসেন দুলাল (৩৩), একই গ্রামের রফিকুল ইসলামের ছেলে জেলা ছাত্রদলের যুগ্ন সাধারন সম্পাদক মো. মিরাজুজ্জামান (৩০, ডিবিরোড শাপলাপাড়া গ্রামের মৃত খায়রুল এনামের ছেলে জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি শফিকুল ইসলাম (৪৫), পুরাতন বাজার এলাকার বাসিন্দা মো. হুনান হক্কানির ছেলে যুবনেতা মো. কেনান হক্কানি (২৮)।

মামলায় সূত্রে জানা যায়, ডিজিটাল প্লাটফর্মে পোস্টকৃত ভিডিওতে উল্লেখিত বক্তব্যের মাধ্যমে জাতির পিতার বিরুদ্ধে প্রপাগাণ্ডা, রাষ্ট্রের ভাবমূর্তি, সুনামক্ষুন্নসহ অপপ্রচার, ধর্মীয় মূল্যবোধ ও অনুভূতিতে আঘাত, আইন- শৃঙ্খলার অবনতি ঘটানোর চেষ্টা এবং সহায়তার অপরাধে মামলাটি দায়ের করা হয়।

বিষয়টি নিশ্চিত করেন গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদুর রহমান। তিনি বলেন গ্রেফতারকৃত আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ