ডি‌জিটাল নিরাপত্তা আইন হয়রা‌নির হা‌তিয়ার: আ স ম রব - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:৫৮, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডি‌জিটাল নিরাপত্তা আইন হয়রা‌নির হা‌তিয়ার: আ স ম রব

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, এপ্রিল ১০, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, এপ্রিল ১০, ২০২৩ ৩:২৩ অপরাহ্ণ

 

ডি‌জিটাল নিরাপত্তা আইন হয়রা‌নির হা‌তিয়ার ব‌লে মন্তব‌্য ক‌রে‌ছেন জাতীয় সমাজতা‌ন্ত্রিক দল জেএস‌ডির সভাপ‌তি আ স ম আব্দুর রব। ‌তি‌নি ব‌লেছেন, রাজনী‌তি‌বিদ, সাংবা‌দিক‌দসহ বি‌রোধী মত‌কে দম‌নে সরকার ডি‌জিটাল নিরাপত্তা আইনে মিথ‌্যা মামলা দি‌য়ে হয়রা‌নি করে।

সোমবার (১০ এপ্রিল) জাতীয় প্রেসক্লা‌বে স্বাধীনতার ঘোষণাপত্র দিবস উপল‌ক্ষে আয়ো‌জিত আলোচনা সভায় তি‌নি এসব কথা ব‌লেন।

রব ব‌লেন, সরকা‌রের বিরু‌দ্ধে কথা বল‌লেই এই আইন দি‌য়ে হয়রা‌নি করা হ‌চ্ছে। এই আইন হয়রা‌নির হা‌তিয়া‌রে প‌রিনত হ‌য়ে‌ছে। সুতরাং হয়রা‌নি ব‌ন্ধে এই আইন বাতিল কর‌তে হ‌বে।

সাংবা‌দিক সাগর-রু‌নি হত‌্যাক‌া‌ণ্ডে সরকা‌রি দ‌লের লো‌কেরা জ‌ড়িত জা‌নি‌য়ে তি‌নি বলেন, সাগর রু‌নি-হত‌্যা মামলার প্রতি‌বেদন পু‌লিশ ৯৭ বার পি‌ছি‌য়ে‌ছে। এতে বোঝা যায় এই হত‌্যাকা‌ণ্ডের সা‌থে সরকা‌রি দ‌লের লোকজন জ‌ড়িত। কক্সবাজা‌রে মে‌য়ের সাম‌নে বাবা‌কে হত‌্যা করা হয়। এই স্বাধীনতা কি আমরা চে‌য়ে‌ছিলাম? এই স্বাধীনত‌ার কি কোন অর্থ আছে? গণতন্ত্র মঞ্চ ৫০ বছর পর আবা‌রো নতুন ক‌রে আন্দোল‌নের সূচনা ক‌রে‌ছে। এটা আগের মত হ‌বে না। নতুন এক ইতিহাস তৈ‌রি কর‌বে এই আন্দোলন।

গণসংহ‌তি আন্দোল‌নের প্রধান সমন্বয়ক জোনা‌য়েদ সা‌কি ব‌লেন, ৭২ সা‌লে এক‌টি নতুন নির্বাচ‌নের দরকার ছিল। ৭০ সা‌লের গণপ‌রিষদই ৭২ সা‌লের গণপ‌রিষদ হল। ফ‌লে সং‌বিধান প্রণয়‌নের ক্ষে‌ত্রে এক‌টি স্বৈরতা‌ন্ত্রিক কাঠা‌মো তৈ‌রি করা হ‌য়ে‌ছে। সেই প‌রিষদ ক্ষমতার কাঠা‌মো আবার স্বৈরতা‌ন্ত্রিকভা‌বে একজ‌নের হা‌ত দি‌য়ে হ‌য়ে‌ছে। ফ‌লে দে‌শের ভাল, মন্দ একজ‌নের ইচ্ছ‌া, অ‌‌নিচ্ছার ওপর নির্ভর কর‌ছে। প্রথম আলোর নিবন্ধন বা‌তিল চে‌য়ে মানববন্ধন হয়। সব‌চে‌য়ে লজ্জার বিষয় সেই মানববন্ধ‌নে ঢাকা বিশ্ববিদ‌্যাল‌য়ের ভাইস চ‌্যা‌ন্সেলর অংশ নি‌য়ে‌ছেন। দে‌শের প‌রি‌স্থি‌তি যে আজ কোথায় গি‌য়ে দা‌ড়ি‌য়ে‌ছে, এই এক‌টি ঘটনা থে‌কেই অনুধাবন করা যায়।

নাগ‌রিক ঐক্যের সভাপ‌তি মাহমুদুর রহমান মান্না ব‌লেন, স্বাধীনতার কান টান‌তে টান‌তে এত লম্বা করা হ‌য়ে‌ছে যে এখন সেই কানই চেনা যা‌চ্ছে না। সং‌বিধা‌নে গণত‌ন্ত্রের অ‌‌ধিকা‌রের কথা লেখা থাক‌লেই কি হ‌বে, সেটা বাস্তবায়‌নের কথাও ভাব‌তে হবে। বর্তমা‌নে সরকার দেশ‌কে উন্নয়‌নের‌ রোল ম‌ডেল হি‌সে‌বে প্রচার ক‌র‌ছে। কিন্তু বি‌দে‌শে এটা গুম, খু‌নের‌ দেশ হি‌সে‌বে প‌রি‌চিত। এই অবস্থা থে‌কে উত্তোর‌ণের জন‌্য রাজনী‌তি‌তে গুণগত প‌রিবর্তন আন‌তে হ‌বে। এজন‌্য এক‌টি বিকল্প রাজ‌নৈ‌তিক শ‌ক্তি গ‌ড়ে তুল‌তে হ‌বে।

আলোচনা সভায় আরো বক্তব‌্য রা‌খেন বিপ্লবী ওয়ার্কার্স পা‌র্টির সাধারণ সম্পাদক সাইফুল হকসহ অন‌্যরা।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ