ডিবির অভিযানে ঢাবি ছাত্রদল সভাপতিসহ আটক ১১ - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:৪৭, শনিবার, ১৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিবির অভিযানে ঢাবি ছাত্রদল সভাপতিসহ আটক ১১

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩ ১২:০৫ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৮, ২০২৩ ১২:০৫ পূর্বাহ্ণ

 

নিউজ ডেস্ক
ঢাকা মহানগরসহ দেশের বিভিন্ন স্থানে নির্বাচন বানচালের লক্ষ্যে লিফলেট বিতরণ, ভয় সৃষ্টির জন্য ককটেল বিস্ফোরণসহ নানাবিধ নাশকতায় জড়িত থাকার অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি মো. খোরশেদ আলম সোহেল (৩২) এবং কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশসহ ছাত্রদল ও যুবদলের ১১ নেতাকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। এরপর তাদের দেওয়া তথ্য মতে নীলক্ষেত এলাকার একটি ছাপাখানা থেকে ৫০ হাজার লিফলেট, বোমা তৈরির সরঞ্জাম, তাজা বোমা, গান পাউডারসহ নাশকতায় ব্যবহৃত নানান ধরনের আলামত উদ্ধার করা হয়েছে। বুধবার (২৭ ডিসেম্বর) রাতে তাদেরে টক করা হয়েছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার ও ডিএমপির গোয়েন্দা বিভাগের প্রধান হারুন অর রশীদ বলেছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানায়, রুহুল কবির রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় নেতাদের নির্দেশে নাশকতার উদ্দেশ্য এসব লিফলেট এবং গান পাউডার মজুত করেছিল।

তিনি আরও জানান, এসব গান পাউডার দিয়ে ২০০টির বেশি ককটেল বানানো যেত। এ ছাড়া ২০টি ককটেল ও পেট্রোল বোমা পাওয়া গেছে।

৭ জানুয়ারি কেউ যেন ভোট দিতে না যায়, সেসব তথ্য প্রচার করা হচ্ছিল লিফলেটে। তারা রাষ্ট্রবিরোধী, সংবিধান ও দেশবিরোধী কাজ করছে। নাশকতার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও সতর্ক করেন ডিবিপ্রধান।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ