ডিসি সম্মেলন রবিবার, মেলেনি তিন প্রশ্নের উত্তর - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৬, রবিবার, ১৭ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডিসি সম্মেলন রবিবার, মেলেনি তিন প্রশ্নের উত্তর

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, মার্চ ৩, ২০২৪ ১২:৩১ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, মার্চ ৩, ২০২৪ ১২:৩১ পূর্বাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে ৩ মার্চ (রবিবার), সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার কার্যালয়ের শাপলা হলে সম্মেলনের উদ্বোধন করবেন। এবারের সম্মেলনে ডিসি ও বিভাগীয় কমিশনারদের কাছ থেকে ৩৫৬টি প্রস্তাব পেয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

শনিবার সচিবালয়ে ‘জেলা প্রশাসক সম্মেলন-২০২৪’ নিয়ে সংবাদ সম্মেলন করেন মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এতে সাংবাদিকের প্রশ্ন ছিল, ডিসি সম্মেলনের বাজেট কত? এবারের সম্মেলন কততম? ডেপুটি কমিশনারের (ডিসি) বাংলা ‘জেলা প্রশাসক’ হলো কীভাবে?

জেলা প্রশাসক শব্দটি অনেক আগে থেকে ব্যবহার হয়ে আসছে জানালেও এর উৎস সম্পর্কে বলতে পারেননি তিনি। সংবাদ সম্মেলনে তার পাশে উপস্থিত অন্য কর্মকর্তাদের এ বিষয়ে জানেন কি না জিজ্ঞেস করলে তারাও নেতিবাচকভাবে মাথা নাড়েন।

এ প্রশ্নের উত্তরে এক পর্যায়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এটি যারা বাংলা করেছেন তাদের কাছে জেনে নিতে পারেন।

মাহবুব হোসেন বলেন, সম্মেলনের বাজেটের বিষয়ে এই মুহূর্তে জানাতে পারছি না। তবে সর্বনিম্ন খরচে আমরা সম্মেলন অনুষ্ঠান করি। এবং রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সম্মেলনটি প্রায় প্রতি বছর করা হয়। কিন্তু এবার কততম সম্মেলন হচ্ছে সে বিষয়ক প্রশ্নের উত্তরও জানাতে পারেননি মন্ত্রিপরিষদ সচিব।

গত বছরের মতো এবার জেলা প্রশাসক সম্মেলনের মূল ভেন্যু রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন। সরকারের নীতি-নির্ধারক ও জেলা প্রশাসকদের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রতিবছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়।

মন্ত্রিপরিষদ সচিব জানান, এবার সম্মেলনে মোট ৩০টি অধিবেশন হবে। এরমধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের সঙ্গে কার্য অধিবেশন ২৫টি। এ ছাড়া একটি উদ্বোধন অনুষ্ঠান, স্পিকারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ নিয়ে একটি ও প্রধান বিচারপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, নির্দেশনা গ্রহণ এবং অন্যান্য আনুষ্ঠানিকতা নিয়ে দুটি অধিবেশন হবে। কার্য অধিবেশনগুলোতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়/বিভাগের মন্ত্রী/উপদেষ্টা/প্রতিমন্ত্রী/সিনিয়র সচিব/সচিবরা উপস্থিত থাকবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ