ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার : নজরুল ইসলাম খান - জনতার আওয়াজ
  • আজ রাত ১:৫৭, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডেঙ্গু নিয়ন্ত্রণ করতে পারছে না সরকার : নজরুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৯:০৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৪, ২০২৩ ৯:০৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এই সরকার করোনা ঠিকমতো মোকাবিলা করতে পারেনি ফলেই হাজার হাজার মানুষ মারা গেছে। আজকে ডেঙ্গুও নিয়ন্ত্রণ করতে পারছে না। ফলে এই রোগে কত মানুষ মারা যাচ্ছে তা বলা যায় না। আজকে এই তথ্য পত্রিকায় প্রকাশ করতে দেওয়া হয় না। আসলে এই সরকারের কোনো জবাবদিহিতা নেই। কারণ তারা জনগণের ভোটে নির্বাচিত নয়। জনগণের কাছে যাওয়ার আগ্রহ এবং সক্ষমতা তাদের নেই।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর বনানী কাঁচা বাজারের সামনে থেকে শুরু হয়ে বনানী ১১নং রোড পর্যন্ত ডেঙ্গু প্রতিরোধ ও সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ কার্যক্রমের প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন। এই সরকারের হাত থেকে দেশ বাঁচাতে হলে এক দফা দাবি আদায়ের বিকল্প নেই বলে মন্তব্য করেন নজরুল ইসলাম খান।

তিনি বলেন, আমরা যারা জনগণের জন্য রাজনীতি করি খুবই দুশ্চিন্তাগ্রস্ত যে, ডেঙ্গুর প্রকোপ নিবারণ করতে না পারলে আরও বহু মানুষ মারা যাবে। কারণ এই দুর্নীতিবাজ সরকার তা মোকাবিলা করতে পারে নাই। এরা করোনার সময় দলীয় লোকদেরকে দিয়ে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। আজকে শুধু তাদেরই লোকজনের উন্নয়ন হয়েছে।

ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব জনাব আমিনুল হক। এসময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল, বিএনপির তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক রিয়াজ উদ্দিন নসু, বিএনপির সহ-প্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আব্দুল আলীম নকী, আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, আতাউর রহমান চেয়ারম্যান, আক্তার হোসেন, ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ, ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গাজী রেজওয়ানুল ইসলাম রিয়াজ, গুলশান-বনানীর বিএনপি নেতা কামাল জামাল মোল্লা, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য আলাউদ্দিন সরকার টিপু, মিজানুর রহমান বাচ্চু, রেজাউর রহমান ফাহিম, শরিফুর রহমান শাহীন, সাগির, মোজাম্মেল হক সেলিম সহ বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ কর্মসূচিপূর্ব সমাবেশে বক্তারা ঢাকা মহানগর উত্তর বিএনপি’র আহবায়ক জনাব আমান উল্লাহ আমানের নিঃশর্ত মুক্তি দাবি করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ