ডেঙ্গু প্রতিরোধে ঔষধের গুণগত মান ঠিক রেখে স্প্রে করার আহ্বান আমিনুল হকের - জনতার আওয়াজ
  • আজ রাত ২:৪৩, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডেঙ্গু প্রতিরোধে ঔষধের গুণগত মান ঠিক রেখে স্প্রে করার আহ্বান আমিনুল হকের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, অক্টোবর ১৪, ২০২৪ ১০:৫৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, অক্টোবর ১৪, ২০২৪ ১০:৫৮ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদ্য সাবেক সদস্য সচিব আমিনুল হক বলেছেন, গত ১৭টা বছর ধরে আওয়ামী স্বৈরাচার সরকারের ক্ষমতাকালীন সময়ে তারা মশা নিধনে যে কীটনাশক ব্যবহার করেছে, তা ভালো মানের ছিল না। সঠিক উপায়ে কীটনাশক দিতে পারেনি তারা। সেখানে প্রচুর পরিমাণে ভেজাল ছিল। তার কারণে আমরা মশার উপদ্রব থেকে কখনো বাঁচতে পারিনি। এর ফলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে বহু সাধারণ মানুষ তখন মারা গেছে, বর্তমানেও অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত এবং মারা যাচ্ছে।

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা ব্যক্ত করে তিনি বলেন, বর্তমান সময়ে ডেঙ্গু প্রতিরোধে যে কীটনাশকগুলো ব্যবহার করা হচ্ছে, সেখানে ঔষধের গুণগত মান ঠিক রেখে ঢাকা মহানগরীর প্রতিটি পাড়া-মহল্লায় সঠিক নিয়মে কীটনাশক স্প্রে (ছিটানো) করা হবে। তারা (অন্তর্বর্তীকালীন সরকার) এ কাজটি করবে।

সোমবার ( ১৪ অক্টোবর) বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাজধানী পল্লবীর ৫ নম্বর ওয়ার্ডের বাউনিয়াবাদে বিএনপির উদ্যোগে ডেঙ্গু চিকিৎসা ও প্রতিরোধে গণসচেতনতামূলক লিফলেট বিতরণকালে আমিনুল হক এসব কথা বলেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, গত ১৭ বছরে আওয়ামী স্বৈরাচার সরকার দেশের প্রতিটি জায়গাতেই দেশের জনগণকে বঞ্চিত করে নিজেদের ক্ষমতাকে কুক্ষিগত করতে ব্যস্ত ছিল, পক্ষান্তরে বিএনপি সবসময় জনগণের পাশে থেকে কাজ করেছে, দেশে যখনই কোনো মহামারি, কোনো দুর্যোগ, কোনো বন্যা, করোনাকালীন কঠিন সময়েও বিএনপির নেতাকর্মীরা সর্বদা জনগণের পাশে দাঁড়িয়েছে। কারণ বিএনপি জনগণের দল, জনগণের পাশে থাকাই বিএনপির লক্ষ্য।

আমিনুল হক বলেন, ডেঙ্গু রোগে আক্রান্তদের জন্য যদি রক্তের প্রয়োজন হয়, সে রক্তের জন্য ইতোমধ্যে আমাদের দল বিএনপির পক্ষ থেকে একটি ওয়েবসাইট খোলা হয়েছে এবং এতে হট লাইন ও নম্বর দেওয়া রয়েছে। ঢাকা মহানগরে আমাদের কাছে কয়েকশ রক্ত দানের ডোনার রয়েছে, যদি ডেঙ্গু রোগে আক্রান্ত কারও রক্তের প্রয়োজন পড়ে, তাহলে আমাদের কাছে তাৎক্ষণিক ফোন করা হলে সে রক্তের ব্যবস্হা আমরা করে দেব এবং সঙ্গে সঙ্গে তাদের কাছে রক্ত পৌঁছে যাবে।এ সময় তার সঙ্গে ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য মাহাবুব আলম মন্টু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক মহসিন সিদ্দিকী রনী, মহিলা দল ঢাকা মহানগর উত্তরের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লাইলী বেগম, ওয়ার্ড কাউন্সিলর সাজ্জাদ হোসেন, পল্লবী থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হুসাইন খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফ আলী গাজী, যুগ্ম আহ্বায়ক আব্দুর রহমান, আনিছুর রহমান, যুবদল পল্লবী থানার সভাপতি নূর সালাম, সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া, রূপনগর থানা ছাত্রদলের সভাপতি মনিরুজ্জামান রনি, পল্লবী থানা ছাত্রদলের সভাপতি জুয়েল খন্দকার, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাদশা মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম চান, বিএনপিনেতা নুরুল মুকতাদির দিদার, জাসাস নেতা অ্যাড. লিটন, মহিলা দল পল্লবী থানা কমিটির সদস্যসচিব সৈয়দা দিলারা পলি, ছাত্রদল নেতা মো. ইব্রাহিম প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ