ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি দল ঢাকায় রাষ্ট্রিয় প্রটোকলে বিপুলভাবে সম্বর্ধিত - জনতার আওয়াজ
  • আজ রাত ৯:০০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ডোনাল্ড ট্রাম্পের প্রতিনিধি দল ঢাকায় রাষ্ট্রিয় প্রটোকলে বিপুলভাবে সম্বর্ধিত

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২৫ ২:২৮ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, জানুয়ারি ৩১, ২০২৫ ২:২৮ পূর্বাহ্ণ

 

ডেস্ক নিউজ
যুক্তরাষ্ট্রের ন্যাশনাল রিপাবলিকান ফাইন্যান্স কমিটির চেয়ারম্যান ও ট্রাম্প পরিবারের বিশ্বস্ত বন্ধু Mr Gentry Beach’র নেতৃত্বে আট সদস্যের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল বৃহস্পতিবার বাংলাদেশ সফরে এসেছে। বিনিয়োগের উদ্দেশ্যে আগত এ দলে আইনি সহায়তাকারী হিসেবে থাকছেন ব্যারিস্টার এম এ সালাম ও ব্যারিস্টার আবু সায়েম।

সরকারি সূত্রে জানা গেছে, Gentry Beach ও তার সহকর্মীদের নিয়ে একটি প্রাইভেট জেট সকাল সাড়ে ১০টায় ঢাকায় অবতরণ করে। বাংলাদেশ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা বিমানবন্দরে তাদেরকে স্বাগত জানান।

উল্লেখ্য, Gentry Beach প্রখ্যাত হাইগ্রাউন্ড হোল্ডিংস’র সিইও এবং প্যারামাউন্ট ইউএসএ’র চেয়ারম্যান। যুক্তরাষ্ট্রের আর্থিক ও বিনিয়োগ জগতে ধনকুবের Gentry Beach একটি পরিচিত নাম।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ