ডোনাল্ড লু’র সফর নিয়ে ওবায়দুল কাদের খুব উত্তেজনার মধ্যে আছেন: রিজভী
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
মঙ্গলবার, মে ১৪, ২০২৪ ৬:৪৩ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
মঙ্গলবার, মে ১৪, ২০২৪ ৬:৪৩ অপরাহ্ণ

জনতার আওয়াজ ডেস্ক
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ‘মার্কিন সহকারি পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র সফরকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের খুব উত্তেজনার মধ্যে আছেন। তার উত্তেজনা যেন কোনভাবেই প্রশমিত হচ্ছে না, তিনি মানসিক অস্থিরতায় ভুগছেন।
তিনি বলেন, ‘বর্তমান সরকার এরা ক্ষমতা দখল করে রেখেছে গায়ের জোরে। এরা অবাধ সুষ্ঠু নির্বাচনের ধার ধারে না। এরা ভোটারদের ভোট দিতে দেয় না প্রত্যেকটি রাজনৈতিক দলের ভোটকে তারা বাধাগ্রস্থ্য করে। এখন আবার দেখছি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব তিনি যেন খুব উত্তেজনার মধ্যে আছেন, তার উত্তেজনা যেন কোনভাবেই প্রশমিত হচ্ছে না। তিনি মানসিক অস্থিরতায় ভুগছেন বলে মনে হয়।
মঙ্গলবার (১৪ মে) বিকেলে নয়াপল্টনে উপজেলা নির্বাচন বর্জনের আহবানে লিফলেট বিতরণ শেষে তিনি এসব কথা বলেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের কঠোর সমালোচনা করে রিজভী বলেন, ‘ডোনাল্ড লু মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী তিনি বাংলাদেশে এসেছেন তার আশা নিয়ে বিএনপি’র কোন নেতা কোন কথা বলেনি কিন্তু প্রতিদিন মনে হচ্ছে জ্বরে যেমন প্রলপ বকে তেমনি ওবায়দুল কাদের সাহেব প্রলপ বকছেন। এর কারণ কি আমরা জানি না, উনি বলছেন ডোনাল্ড লু কি বিএনপি কে ক্ষমতায় বসিয়ে দিবে, ডোনাল্ড লু কি বিএনপিকে ক্ষমতা দিয়ে যাবে, ডোনাল্ড লু কি নিষেধাজ্ঞা দিবে এই আশায় বসে আছে বিএনপি।
তিনি বলেন, ‘তার আশা নিয়ে আমাদের কোন নেতা কি কথা বলেছেন? কিন্তু ওবায়দুল কাদের সাহেব এসব বলেই যাচ্ছেন। উনার কি প্রচন্ড জ্বর হয়েছে যে উনি এই রকম ভূল বলছেন, প্রলপ বকছেন কেন? হঠাৎ একধরনের অস্থিরতায় উনারা আছেন। তারা গণতন্ত্রকে ধ্বংস করে ভোট নির্বাচনকে দখলে নিয়ে তারা গোটা জনগণকে দেশবাসীকে বন্দী করে রেখেছেন। গোটা বাংলাদেশকে কারাগারে পরিনত করে জনগণকে বিভ্রান্ত করার জন্য নানা কথা বলছেন। তার একটি মহল মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুর বাংলাদেশ সফর নিয়ে জ্বরের প্রলপ বকছেন।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব বলেন,’সবদিক থেকে এই সরকার একেবারে ধ্বংসের শেষ সীমানায় এসে উপনিত হয়েছে।বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলছেন অর্থনীতির এই যে করুন অবস্থা এইটা আমার কর্মজীবনে দেখিনি আবার উনাদের যে জ্বালানি উপদেষ্টা তিনি বলছেন পশ্চিমাদের ষড়যন্ত্রের কারনে অর্থনীতির এই অবস্থা।জনগণকে মিথ্যা বলে বিভ্রান্ত করা যাবে না। তাদের প্রত্যেকটি কাজ হচ্ছে অবৈধ।এতে জনগণের রায় নেই।
এ সময় তিনি দেশবাসীকে দ্বিতীয় দফা উপজেলা নির্বাচন বর্জনের আহবান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ মোঃ রফিকুল ইসলাম, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক, সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, কাজী রফিক, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত, ছাত্রদলের কেন্দ্রীয় সাবেক সহ সভাপতি ওমর ফারুক কাওসার, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ।
জনতার আওয়াজ/আ আ