ড: আব্দুল মঈন খান ও ডাঃ আব্দুল আজিজের রোগমুক্তি কামনায় বহির্বিশ্বে নেতৃবৃন্দের মুনাজাত
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, মে ২১, ২০২২ ৬:৪৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, মে ২১, ২০২২ ৭:০৬ অপরাহ্ণ

বিশেষ সংবাদ দাতা:-বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য,সাবেক মন্ত্রী ড. আব্দুল মঈন খান ও যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা,
জনপ্রিয় অনলাইন পত্রিকা শীর্ষ খবর ও জনতার আওয়াজের প্রধান সম্পাদক ডাঃআব্দুল আজিজের রোগমুক্তি কামনায় গত ১৬ মে সোমবার লন্ডন সময় বিকেল ৪ টায় টিএ’টিভির প্রতিষ্ঠাতা পরিচালক ছায়েফ আহমেদ সুইট এর পরিচালনায় প্রধান অতিথি অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ,
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য সাবেক আন্তর্জাতিক সম্পাদক নাজিম উদ্দীন আলম,বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং জিয়া টিভির প্রধান উপদেষ্টা মাহিদুর রহমান,
যুক্তরাজ্য বিএনপির সভাপতি এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম এ মালিক।
অন্যান্যের মধ্যে ছিলেন,আয়ারল্যান্ড বিএনপির সাবেক সভাপতি হামিদুল নাসির,গ্রীস বিএনপির সভাপতি জিএম এম মুখলেছুর রহমান,
পর্তুগাল বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, সৌদি আরব বিএনপির সহ সভাপতি এবং জিয়া টিভির চেয়ারম্যান আলহাজ্ব দুলাল সিদ্দিকী,যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা বিএনপির আহবায়ক মুক্তিযোদ্ধা ইমরানুল হক চাকলাদার,নিউজার্সি বিএনপির আহবায়ক সৈয়দ জুবায়ের আলী,যুক্তরাজ্য বিএনপির প্রচার সম্পাদক ডালিয়া লাকুরিয়া,যুক্তরাজ্য মহিলা দলের সভাপতি মুক্তিযোদ্ধা ফেরদৌস রহমান,সদস্য সচিব অঞ্জনা আলম,কানাডা মহিলা দলের সভাপতি নাজমা হক,যুক্তরাজ্য মহিলা দল নেত্রী বিলকিস আক্তার নিলা,ফ্রান্স বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক এবং টি এ টিভির চেয়ারম্যান রেজাউল করিম রেজা,জিয়া টিভির প্রতিষ্ঠাতা পরিচালক সাবেক ছাত্রনেতা শাকের মাহমুদ,শীর্ষ খবর ও জনতার আওয়াজ এর বিশেষ প্রতিনিধি ইয়াসমিন আক্তার,ইতালি বিএনপির সহ সভাপতি শফিকুল ইসলাম তুহিন, সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক, তৌহিদ ,পর্তুগাল বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক, শেখ খালেদ আহমেদ মিনহাজ, মনজুরুল হোসেন জিন্নাহ , আলী হোসেন লিটন,সহ সাংগঠনিক সম্পাদক সুমান আহমেদ, দপ্তর সম্পাদক অলি আহমেদ সানি, পর্তুগাল বিএনপি নেতা কায়সল ইসলাম, সুইজারল্যান্ড বিএনপি নেতা, কাউসার আহমেদ, ওবায়দুর রহমান স্বপন,ইউক্রেন বিএনপির সাংগঠনিক সম্পাদক পলাশ আহমেদ,যুক্তরাজ্য প্রচার দলের সভাপতি আজিজুস সামাদ,ভারজিনিয়া বিএনপি নেত্রী ফাতেমা জহুরা,ইতালি বিএনপির সহ সভাপতি সাজ্জাদুল কবির,ইসমাইল হোসেন,জিয়া টিভির সহকারী ম্যানেজিং ডিরেক্টর মঈন উদ্দিন,জেদ্দা প্রতিনিধি এবং সৌদি যুবদলের সাংগঠনিক সম্পাদক মো আব্দুল্লাহ,প্রচার সম্পাদক ফখরুদ্দিন আহমেদ,বাংলাদেশ প্রতিনিধি ইমান সিদ্দিকী,আছিয়া বেগম,কামরুন নাহার কনা,ইউরোপ আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশের সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ যুক্ত ছিলেন।
শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন কেন্দ্রীয় ওলামা দলের যুগ্ন আহবায়ক মাওলানা শামিম আহমেদ,মুনাজাত পরিচালনা করেন যুক্তরাষ্ট্রের নিউজার্সি নর্থ স্টেট বিএনপির আহবায়ক সৈয়দ কারী জুবায়ের আলী,জিয়া পরিবার সহ সকল মুসলিম উম্মাহের জন্য বিশেষ মুনাজাত করা হয়।।
জনতার আওয়াজ/আ আ