ড. ইউনূসের পক্ষে বিদেশিদের দেয়া বিবৃতি টাকা দিয়ে কেনা: হানিফ - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:২৭, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ড. ইউনূসের পক্ষে বিদেশিদের দেয়া বিবৃতি টাকা দিয়ে কেনা: হানিফ

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৭, ২০২৩ ৫:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৭, ২০২৩ ৫:২৭ অপরাহ্ণ

 

কুষ্টিয়া প্রতিনিধি

ড. ইউনূসের মামলার বিষয়ে বিদেশিদের বিবৃতি দেয়া প্রসঙ্গে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেছেন, একটি স্বাধীন রাষ্ট্রে একজনের নামে আদালতে মামলা হয়ছে, বিচার চলছে, সেই বিচারের ব্যাপারে অন্য দেশের কোন নাগরিক বা কোন কর্মকর্তা কথা বলতে পারেন না। এটা আসলে সরাসরি বিচার বিভাগের উপর নগ্ন হস্তক্ষেপ ছাড়া আর কিছুই নয়। আমাদের দেশের মানুষ মনে করে যে, এসব বিবৃতি অর্থ দিয়ে কেনা হয়েছে। কারণ ওই সমস্ত মানুষগুলো এই বিচার সম্পর্কে কিছুই জানেনা।

বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় সদর উপজেলা অডিটোরিয়ামে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ জটিল রোগে আক্রান্ত ব্যক্তিদের আর্থিক সহায়তা, কৃষকদের প্রণোদনা হিসেবে পেঁয়াজ, মাসকালাইয়ের বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

হানিফ বলেন, ড. ইউনূসের বিরুদ্ধে তারই কর্মচারীরা তাদের নায্য পাওনা আদায়ের জন্য শ্রম আদালতে মামলা করেছে। সেই মামলায় এখন বিচার চলছে। এই বিষয়টা না জেনে যারা সরকারকে দোষারোপ করে বক্তব্য দিচ্ছে এটা আসলে পরিষ্কারভাবে বোঝা যায় অর্থ দিয়ে বিবৃতি কেনা হয়েছে সরকারকে চাপ সৃষ্টি করে বিচার ব্যবস্থা বন্ধ করার জন্য, এছাড়া আর কিছুই নয়।

আগামী ডিসেম্বরে বর্তমান সরকারের মেয়াদ শেষ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, এতদিনে তার শুভবুদ্ধির উদয় হয়েছে। কথাই বলে না গাঁধা পানি খাই ঘোলা করে উনার এখন সেই দশা হয়েছে। সবাই জানে এই সরকারের মেয়াদকাল আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত।

তিনি আরও বলেন, আমরা যতটুকু জানি আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী এই ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্টিত হবে। স্বাভাবিকভাবে যখন নির্বাচন অনুষ্ঠিত হবে তখন তো বর্তমান সরকারের মেয়াদ এমনিতেই শেষ হয়ে যাবে। এটাতো নতুন কিছু নয়। এটা সাংবিধানিক প্রক্রিয়া।

হানিফ বলেন, মির্জা ফখরুল সাহেবরা গত দুই বছর ধরে বলছেন এই সরকারের সাথে কোন জনগণ নেই সব জনগণ তাদের সাথে। মির্জা ফখরুল সাহেবদের সাথে এত জনগণ আছে তাহলে তারা এই সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তার সফলতা অর্জন করতে পারি নাই কেন। তারা এখন আন্দোলনে ব্যর্থ হয়ে সকাল-বিকেল বিদেশি প্রভুদের কাছে ধর্ণা দিচ্ছে।

বেগম খালেদা জিয়া মারা গেলে এই সরকারের বিচার করা হবে বিএনপি মহাসচিবের এমন বক্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, মির্জা ফখরুলরা বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দুই দুইবার ক্ষমতায় থাকতে তাদের দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের হত্যারই তো আজ পর্যন্ত বিচার করেনি। যারা নিজ দলের প্রতিষ্ঠাতার হত্যারই বিচার করে নাই, করার আগ্রহ প্রকাশ করেনি বা করতে পারেনি তাদের কাছে কোন ব্যক্তিরই বিচার হওয়ার সুযোগ নেই।

এ সময় কুষ্টিয়া সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পার্থ প্রতিম শীলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ