ড. ইউনূস-তারেক রহমান বৈঠক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার সুফল নির্ভর করে : পারভেজ মল্লিক - জনতার আওয়াজ
  • আজ সকাল ৭:০৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ড. ইউনূস-তারেক রহমান বৈঠক গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হওয়ার সুফল নির্ভর করে : পারভেজ মল্লিক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, জুন ১৪, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, জুন ১৪, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ

 

ইয়াসমিন আক্তার
বিশেষ প্রতিনিধি
জনতার আওয়াজ,লন্ডন

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদলের সভাপতি তরুণ রাজনীতিবিদ যুক্তরাজ্য বিএনপির সংগ্রামী সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। যুক্তরাজ্য থেকে প্রচারিত জনতার আওয়াজ ডটকমের বিশেষ প্রতিনিধি
ইয়াসমিন আক্তার এর সাথে একান্ত সাক্ষাৎকারে নিম্ন বিষয়ে কথা বলেছেন।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটির মাধ্যমে রচিত হবে আগামির বাংলাদেশ ও পুনঃপ্রতিষ্ঠিত হবে বাংলাদেশের গণতন্ত্র। মন্তব্য-যুক্তরাজ্য বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও সাবেক ছাত্রনেতা পারভেজ মল্লিকের।

তিনি বলেন,বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের মহানায়ক-বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের এই বৈঠককে কেন্দ্র করে শুধু বাংলাদেদেশ নয়,সারা পৃথিবীর মানুষের দৃষ্টি রয়েছে।কারণ আজকের এ বৈঠকটি বিশেষ ৩টি গুরুত্ব বহন করছে ,সংস্কার,বিচার এবং নির্বাচন।

গত ১৩ই জুন-লন্ডন স্থানীয় সময় সকাল ৯টায় হোটেল ডোরচেস্টারে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে অংশ নিতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমনে হোটেলের সামনে দলটির উপস্থিত উচ্ছ্বাসিত নেতাকর্মী ও সমর্থকদের মধ্য থেকে পারভেজ মল্লিক এ মন্তব্য করেন।

মন্তব্যে গুরুত্বপূর্ণ দিক হিসেবে তিনি উল্লেখ করে বলেন,বিশেষ পূর্ণতা পাবে বলে আশাবাদী -“নির্বাচনকে কেন্দ্র করে বাংলাদেশের যে অচল অবস্থা বিরাজ করছে তার অবসান হবে”।প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী,প্রতিদিন বাংলাদেশে অধিকাংশ রাজনৈতিক দলগুলোর
মতামতের ভিত্তিতে ডিসেম্বরেই নির্বাচনের
একটি সুষ্ঠ পরিবেশ বিরাজ করে,আর তাই পারিপার্শ্বিক সকল অবস্থান বিবেচনা করে ডিসেম্বরেই নির্বাচন হওয়া উচিত বলে গণ্য হতে পারে এই বৈঠকে।

ভোটের মাধ্যমে বাংলাদেশের মানুষ তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে সফল করতে চায়,ধারাবিকতার ভিত্তিতেই এ বৈঠকের মাধ্যমে মানুষের সকল সংকট ও অচল অবস্থার অবসান ঘটবে বলে আশাবাদী।এবং একই সাথে নির্ভর করছে কোন পথে যাবে আগামীর বাংলাদেশ।

আরো আশা করছি-আজকের এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র সুগম করার জন্য একটি মাইলফলক দিন হিসেবে প্রতিষ্ঠিত হবে ।এই আলোচনার সুফল কামনা করেই আমরা বিএনপির অঙ্গ-সংগঠনের সকল নেতা কর্মী আজকের এ দিনটিতে এখানে সমবেত হয়েছি ।

আগামীর নির্বাচন ডিসেম্বরেই হবে,দেশের মানুষ ভোটের জন্য প্রস্তুত,সরকারের ঘোষণার মাধ্যমে মানুষের ভোটের অধিকার নিশ্চিত হবে,এ বৈঠকে আমরা এমটিই প্রত্যাশী ।

https://www.facebook.com/share/v/15V2LtmA4G/?mibextid=wwXIfr

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ