ড. মোশাররফকে দেখতে হাসপাতালে মঈন খান - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:৩৬, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ড. মোশাররফকে দেখতে হাসপাতালে মঈন খান

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৮, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, জানুয়ারি ১৮, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনকে দেখতে এভারকেয়ার হাসপাতালে যান দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য ড. আব্দুল মঈন খান।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) রাত ৭টার দিকে রাজধানীর বসুন্ধরার এই হাসপাতালে যান তিনি।

হাসপাতালে অবস্থানকালে ড. খন্দকার মোশাররফের চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন মঈন খান। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত ৫ ডিসেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন খন্দকার মোশাররফ হোসেন।

গত বছরের ১৭ জুন রাতে হঠাৎ বুকে ব্যথা অনুভব করলে খন্দকার মোশাররফকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন থাকার পর ২৪ জুন খন্দকার মোশাররফকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হয়। কিন্তু পুরোপুরি সুস্থ না হওয়ায় ২৭ জুন তাকে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়।

জনগণ ৭ জানুয়ারি সরকারের মুখে কলঙ্ক লেপে দিয়েছে : মঈন খান
সিঙ্গাপুরে চিকিৎসা শেষে দুই মাস ১০ দিন পর ৫ সেপ্টেম্বর ঢাকায় ফেরেন তিনি। এরপর ৫ ডিসেম্বর তাকে আবারও রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর থেকে হাসপাতালেই চিকিৎসাধীন আছেন খন্দকার মোশাররফ। তার শারীরিক অবস্থায় উন্নতি না হওয়ায় তাকে আবারও সিঙ্গাপুর নেওয়ার চেষ্টা করছে পরিবার।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ