ঢাকাকে হারিয়ে প্রথম জয় পেলে সিলেট - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০২, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকাকে হারিয়ে প্রথম জয় পেলে সিলেট

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শুক্রবার, ফেব্রুয়ারি ২, ২০২৪ ৬:২০ অপরাহ্ণ

 

স্পোর্টস ডেস্ক

দুই দিন বিরতি দিয়ে মাঠে ফিরেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ (২ ফেব্রুয়ারি) দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে দুর্দান্ত ঢাকা ও সিলেট স্ট্রাইকার্স। সিলেটের বিপক্ষে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেন ঢাকার অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত। আগে ব্যাট করতে নেমে অধিনায়ক মিথুনের অর্ধশতকে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রানের সংগ্রহ পায় সিলেট। সেই লক্ষ্য তাড়া করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১২৭ রানের সংগ্রহ করে ঢাকা। এতে ১৫ রানের জয়ে চলমান আসরে প্রথম জয়ের দেখা পায় চায়ের দেশটি।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়ে থাকে সিলেট। দলীয় ১৩ রানে ঘরের মাঠে ৩ উইকেট হারিয়ে বসে সিলেট। পূণ্যভূমির দলটির বিপক্ষে প্রথম তিনটি উইকেটই নেন শরিফুল ইসলাম। এরমধ্যে ওপেনার শামসুর রহমান ও চার নম্বরে নামা জাকির হাসানকে গোল্ডেন ডাকে আউট করেন তিনি।

শান্ত ১২ বল খেলে করতে পারেন মাত্র ৩ রান। ৩ উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যাওয়া সিলেটকে টেনে তুলে ধরার চেষ্টা করেন অধিনায়ক মোহাম্মদ মিঠুন ও সামিত প্যাটেল। এ জুটির ব্যাট থেকে আসে ৫৭ রান।

দলকে এগিয়ে নেয়ার পাশাপাশি অর্ধ শতক তুলে নেন মিথুন। ম্যাচের ১২তম ওভারে আরাফাত সানির ঘূর্ণিতে কাটা পড়েন থিতু হওয়া প্যাটেল। সাজঘরে যাবার আগে ৩২ রান করেন তিনি। এরপর উইকেটে এলেও ব্যাট হাতে ব্যর্থ হন রায়ান বার্ল ও বেনি হাওয়েল।

ব্যর্থতার ভিড়ে অবশ্য তিন ছক্কা হাঁকিয়ে সিলেটের রানের চাকা সচল রাখেন আরিফুল হক। ৯ বলে ২১ রান করেন তিনি। শেষ পর্যন্ত লড়াই চালিয়ে ৫৯ রানে প্যাভিলিয়নের পথ ধরেন মিথুন। এতে সিলেটের ইনিংস থামে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রানে। ঢাকার হয়ে বল হাতে সর্বোচ্চ চার উইকেট নেন শরিফুল।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ