ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের পুনর্মিলনী অনুষ্ঠান ২ ডিসেম্বর
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ৪:৩২ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ:
শনিবার, অক্টোবর ২৮, ২০২৩ ৪:৩২ পূর্বাহ্ণ

নিউজ ডেস্ক
সিলেটের ঐতিহ্যবাহী ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজ দত্তরাইল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহবায়ক কমিটি ও ওয়ার্কিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৭ অক্টোবর) বিকেল চারটায় বিদ্যালয় অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ সরকারের সাবেক সচিব ফখরুল ইসলাম এ সভায় সভাপতিত্ব করেন।
অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য সচিব, শিক্ষক কাজল কান্তি দাসের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ডা. রঞ্জিত কুমার দে, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ রেজাউল আমিন, সদস্য আব্দুর নূর মছলায়, আবদুল মুতলিব, শাহাব উদ্দিন, সদস্য মোহাম্মদ আলাউদ্দিন, মনসুর আহমদ, সলমান আহমদ চৌধুরী, আবদুল ছায়াদ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ওয়ার্কিং কমিটির সদস্য মো: রেজওয়ান হোসেন রাজু, খসরু পারভেজ, নাজিমুল হক লস্কর, রুহেল আহমদ আকন্দ, রুহিন আহমদ খান, কামরান আহমদ, জাকের আহমদ, হানিফ আহমদ, হোসেন আহমদ, গোলাম দস্তগীর খান, ময়নুল ইসলাম, আনোয়ার হুমায়ুন, মাসুদ আহমদ, ফারহান মাসউদ আফছর।
সভায় সিদ্ধান্ত গৃহীত হয়, আগামী ২ ডিসেম্বর দিনব্যাপী ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ১২৫ বছর পূর্তি ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনী অনুষ্ঠান প্রতিষ্ঠানের গভর্নিং বডি, শিক্ষকবৃন্দ ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।
জনতার আওয়াজ/আ আ