ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা - জনতার আওয়াজ
  • আজ রাত ১১:০০, বুধবার, ১৩ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয়ে মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২২, ২০২৩ ৩:০৫ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, আগস্ট ২২, ২০২৩ ৩:০৫ অপরাহ্ণ

 

প্রেস বিজ্ঞপ্তি
সিলেটের গোলাপগঞ্জে ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চবিদ্যালয় ও কলেজ দত্তরাইল গভর্নিং বডির সাথে বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক ও ওয়ার্কিং কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ আগস্ট) বিকেল ৪টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের গভর্নিং বডির সভাপতি ডা. রঞ্জিত কুমার দের সভাপতিত্বে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য সচিব শিক্ষক কাজল কান্তি দাসের পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, ঢাকাদক্ষিণ বহুমূখী উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কাওছার হোসেন কয়েছ, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটির সদস্য আবদুর নূর মছলায়, আবদুল মুতলিব, মজির উদ্দিন চাকলাদার, শাহাব উদ্দিন আহমদ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য মোহাম্মদ আলা উদ্দিন, মোহাম্মদ আব্দুল জলিল, নুরুল নাম মালাকার, সেলিম আহমদ, কামরুজ্জামান, অ্যালামনাই এসোসিয়েশনের সদস্য আবদুছ ছায়াদ, সিলেটের তথ্য সম্পাদক অজামিল চন্দ্র নাথ, ওয়ার্কিং কমিটির সদস্য রেজওয়ান হোসেন রাজু, জাকের আহমদ, রুহুল আহমদ আকন্দ, নাজিমুল হক লস্কর, ফরহাদ আহমদ, হোসেন আহমদ, জাকের আহমদ, মো: খসরু মিয়া, বুরহান উদ্দিন, গোলান দস্তগীর খান, বুরহান উদ্দিন, মাসুদ আহমদ, সাংবাদিক ফারহান মাসউদ আফছর ও গোলাম রসুল খান প্রমুখ।

সভায় অ্যালামনাই এসোসিয়েশনের সদস্যবৃন্দ প্রতিষ্ঠানের ১২৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠান পালন করার জন্য বিদ্যালয়ের গভর্নিং বডির সদস্যবৃন্দ ও প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে সার্বিক সহযোগিতার জন্য অনুরোধ করলে গভর্নিং বডির সদস্যবৃন্দ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ