ঢাকায় আরো ৬ মেট্রোরেল করবে সরকার : ওবায়দুল কাদের - জনতার আওয়াজ
  • আজ সকাল ৯:৪৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকায় আরো ৬ মেট্রোরেল করবে সরকার : ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ৫:৪৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: বৃহস্পতিবার, ডিসেম্বর ২৯, ২০২২ ৫:৪৯ অপরাহ্ণ

 

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ২০৩০ সালের মধ্যে ঢাকায় আরো ৬টি মেট্রোরেলের লাইন প্রতিষ্ঠার কর্মপরিকল্পনা রয়েছে। একইসঙ্গে চট্টগ্রামে সম্ভাব্যতাও যাচাই চলছে।

সচিবালয়ে মন্ত্রণালয় সভাকক্ষে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।

ওবায়দুল কাদের বলেন, ঢাকা চট্টগ্রামে আরো দুটি সার্ভিস লেন হবে। চলমান সংকটকালে আমরা বড় প্রকল্পের কাজ হাতে নিতে পারবো না। মেট্রোরেলের প্রকল্প ছিল অনেক আগের নেওয়া। আগামী বছর এলিভেটেড এক্সপ্রেসওয়ে অর্ধেকটা ওপেন করতে পারবো।

ভাড়া নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি একটি কথাই বলবো, মেট্রোরেলের ভাড়া নিয়ে সমস্যা হবে না। এখন রিকশায় উঠলেই ২০ টাকা। ঢাকা ও কলকাতার মেট্রোরেল এক না। আগারগাঁওয়ের মেট্রোরেলের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। এ সরকারের মেয়াদেই মতিঝিল পর্যন্ত মেট্রোরেল উদ্বোধন হবে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ