ঢাকায় আসছে জাতিসংঘের তদন্ত দল: স্বরাষ্ট্র উপদেষ্টা - জনতার আওয়াজ
  • আজ দুপুর ১২:৫৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকায় আসছে জাতিসংঘের তদন্ত দল: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: সোমবার, আগস্ট ১৯, ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: সোমবার, আগস্ট ১৯, ২০২৪ ২:৫৯ অপরাহ্ণ

 

জনতার আওয়াজ ডেস্ক
সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে সময় ঘটে যাওয়া ঘটনাগুলো তদন্তে জাতিসংঘের তদন্ত দল ঢাকায় আসছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইসের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আন্দোলনের ঘটনা তদন্তে আগামী সপ্তাহেই জাতিসংঘের তদন্ত দল আসবে। আন্দোলনের সময় ঘটে যাওয়া ঘটনাগুলো তদন্ত করবেন তারা। আমরা সহযোগিতা করবো।

জাতিসংঘের কাছে মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের বিষয়ে আরও সহায়তা চাওয়া হবে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।

জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, দেশের আইনশৃঙ্খলা রক্ষা করা প্রথম অগ্রাধিকার হবে। এছাড়া কৃষিতে উৎপাদন বাড়ানোর টার্গেট রয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ