ঢাকায় বিএনপিকে গণমিছিলের অনুমতি দিয়েছে ডিএমপি - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:০৫, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকায় বিএনপিকে গণমিছিলের অনুমতি দিয়েছে ডিএমপি

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২ ১০:২৬ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, ডিসেম্বর ২৭, ২০২২ ১০:২৬ অপরাহ্ণ

 

দশ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ৩০ ডিসেম্বর গণমিছিল করবে বিএনপি। এ কর্মসূচিতে পুলিশের সর্বাত্মক সহযোগিতা চেয়েছেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন। বিএনপির আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের গণমিছিলের অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক জাগো নিউজকে এ তথ্য জানান।

এর আগে ডিএমপি কমিশনারের সঙ্গে তার কার্যালয়ে এসে দেখা করেন বিএনপির ভাইস-চেয়ারম্যান অধ্যাপক ডাক্তার এ জেড এম জাহিদ হোসেন এবং আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। এরপর সন্ধ্যা পৌনে ৭টার দিকে তারা বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

বিএনপি নেতা জাহিদ হোসেন সাংবাদিকদের বলেন, ৩০ ডিসেম্বরের গণমিছিলের কর্মসূচিকে কেন্দ্র করে বিএনপির পক্ষ থেকে ডিএমপি কমিশনার ও ডিএমপির ঊর্ধ্বতন কর্মকতাদের সঙ্গে বৈঠক হয়েছে। আমাদের কর্মসূচি যেন শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে করা যায়, সেজন্য গণমিছিলের যে রুট সেটি নিয়ে আলোচনা হয়েছে। বিষয়টি তাদের অবহিত করা হয়েছে।

তিনি বলেন, গণমিছিলের কর্মসূচিতে পছন্দ অনুযায়ী রুটে করার বিষয়ে ডিএমপির সহযোগিতা চাওয়া হয়েছে। আগামী ৩০ ডিসেম্বর বাদ জুমা নয়াপল্টন থেকে গণমিছিল শুরু হবে। সেটি সুষ্ঠুভাবে করতে সব ধরনের সহযোগিতা পুলিশ করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

গণমিছিল কর্মসূচিতে পুলিশের সহযোগিতার কোনো আশ্বাস পাওয়া গেছে কি না, এমন প্রশ্নের জবাবে বিএনপি নেতা জাহিদ হোসেন সরাসরি কোনো উত্তর দেননি।

তবে এ বিষয়ে জানতে চাইলে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জাগো নিউজকে বলেন, বিএনপির প্রতিনিধি দল এসেছিলেন। তাদেরকে গণমিছিল করার অনুমতি দেওয়া হয়েছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ