ঢাকায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আটক - জনতার আওয়াজ
  • আজ রাত ১২:০৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩০, ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, জানুয়ারি ৩০, ২০২৪ ৪:১৭ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
রাজধানীতে বিভিন্ন স্থানে বিএনপির কালো পতাকা মিছিলে হামলার অভিযোগ উঠেছে। এসময় দলটির কমপক্ষে অর্ধশতাধিক নেতাকর্মী আটক করা হয়েছে।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানিয়েছে।

তিনি বলেন, মঙ্গলবার পূর্বঘোষিত কালো পতাকা মিছিলে ঢাকা মহানগর উত্তরের মিরপুর ১২ বাসস্ট্যান্ড, শাহাজাদপুর সুবাস্ত টাওয়ার এবং উত্তরা ১২নং সেক্টরে কালো পতাকা নিয়ে মিছিলে শরিক হলে শুরুতেই বাধা দেয় পুলিশ।

মিরপুরে সমাবেশস্থলে আসা নেতাকর্মীদের উপর হঠাৎ করেই আক্রমণ করে পুলিশ। সেখান থেকে ঢাকা মহানগর উত্তরের সদস্য (দফতর) জিয়াউর রহমানসহ কমপক্ষে ৩০ জন নেতাকর্মীকে আটক করা হয়।

এছাড়াও উত্তরা ১২নং সেক্টরের কবরস্থান সামনে থেকে জাতীয় মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মহিলা দলের নেত্রী পান্না ইয়াসমিন সহ ২২ জন নেতাকর্মীকে আটক করা হয়। তাদের উত্তরা পশ্চিম থানায় নিয়ে গেছে পুলিশ। একই সময়ে বাড্ডা সুবাস্ত টাওয়ারের সামনে থেকে আটক করা হয় কমপক্ষে ১৫ জন নেতাকর্মীকে। তাদের গ্রেফতার করা হয়েছে কি না এ বিষয়ে পুলিশ কিছুই জানায়নি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা মহানগর দক্ষিণে পূর্বঘোষিত পতাকা মিছিলের বিভিন্ন স্পটে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী ঘিরে রেখেছে।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ