ঢাকায় বিএনপির গণমিছিল শুরু (ভিডিও) - জনতার আওয়াজ
  • আজ ভোর ৫:০১, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকায় বিএনপির গণমিছিল শুরু (ভিডিও)

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৯, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: শনিবার, সেপ্টেম্বর ৯, ২০২৩ ৫:০২ অপরাহ্ণ

 

নিউজ ডেস্ক
সরকারের পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তির একদফা দাবিতে ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিল শুরু হয়েছে।

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রামপুরা বেটার লাইফ হাসপাতালের সামনে থেকে এই গণমিছিল শুরু হয়।

মিছিলটি আবুল হোটেল, মালিবাগ রেলগেট, মৌচাক, মালিবাগ মোড়, শান্তিনগর ও কাকরাইল মোড় হয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গিয়ে জড়ো হবে।

উত্তরের গণমিছিলে বিএনপি নেতা আহমেদ আজম খান, জাহিদ হোসেন, আব্দুল আউয়াল মিন্টু, জয়নুল আবদিন ফারুক, আতাউর রহমান ঢালী, আমান উল্লাহ আমান, শামা ওবায়েদ, আমিনুল হক প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

অন্যদিকে, কমলাপুরে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির গণমিছিলে দলের ভাইস চেয়ারম্যান বকরতউল্লাহ বুলু, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, চেয়ারপারসের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন।

দক্ষিণের গণমিছিলটি কমলাপুর স্টেশন উত্তর এলাকা থেকে শুরু হয়ে আরামবাগ, ফকিরাপুল মোড় হয়ে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে জড়ো হবে।

দুটি মিছিল নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে পৌঁছানোর পর সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও দলের সিনিয়র নেতারা বক্তব্য রাখবেন।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ