ঢাকায় মহাসমাবেশের ডাক বিএনপির - জনতার আওয়াজ
  • আজ রাত ২:১৪, বৃহস্পতিবার, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকায় মহাসমাবেশের ডাক বিএনপির

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: রবিবার, জুলাই ২৩, ২০২৩ ৯:১৯ পূর্বাহ্ণ পরিবর্তনের তারিখ: রবিবার, জুলাই ২৩, ২০২৩ ৯:১৯ পূর্বাহ্ণ

 

এক দফা দাবিতে ঢাকায় মহাসমাবেশের ডাক দিয়েছে বিএনপি। আগামী ২৭ জুলাই বৃহস্পতিবার ঢাকায় এই মহাসমাবেশ করবে দলটি।

শনিবার (২২ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে তারুণ্যের সমাবেশ থেকে এই কর্মসূচির ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ওই দিন ঢাকায় দুপুর দুইটায় শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠিত হবে। এই কর্মসূচিতে সবাইকে অংশ নেয়ার জন্য আহ্বান জানান বিএনপির মহাসচিব।

এর আগে দুপুর ২টা ১৮ মিনিটে কোরআন তিলাওয়াতের মাধ্যমে এই সমাবেশ শুরু হয়। এতে সভাপতিত্ব করেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু। তবে দুপুর ২টার দিকে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরুর আগে মঞ্চ ভেঙে পড়ে। যে কারণে একটি পিকআপ ভ্যানে সমাবেশ পরিচালনা করা হয়।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ