ঢাকার জজকোর্টে যে জঙ্গি নাটক হলো সেটা সন্দেহজনক: রিজভী - জনতার আওয়াজ
  • আজ রাত ৩:৫৯, শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে জিলকদ, ১৪৪৭ হিজরি
  • jonotarawaz24@gmail.com
  • ঢাকা, বাংলাদেশ

ঢাকার জজকোর্টে যে জঙ্গি নাটক হলো সেটা সন্দেহজনক: রিজভী

নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২২, ২০২২ ২:২৮ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ: মঙ্গলবার, নভেম্বর ২২, ২০২২ ২:২৮ অপরাহ্ণ

 

জঙ্গি ও আওয়ামী লীগের কাজের মধ্যে কোনো পার্থক্য নেই বলে মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সম্প্রতি ঢাকার জজকোর্টে যে জঙ্গি নাটক হলো সেটা সন্দেহজনক। হাতকড়া ও পায়ে বেড়ি পরা জঙ্গি চলে গেলো। পুলিশের কোনো নিরাপত্তা নেই। আপনি কি দেশের মানুষকে বেকুব মনে করেন। তাদেরকে আহম্মক মনে করেন শেখ হাসিনা? আর তারই মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন- জঙ্গি সৃষ্টি করছে বিএনপি!

তিনি বলেন,’আপনি কি দেখেননি কিভাগে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ছাত্রদলের নেতা নয়নকে বন্দুক ঠেকিয়ে হত্যা করেছে। এটা তো পুলিশ করেছে। এটা কি জঙ্গির মতো আচরণ নয়? ইলিয়াস আলী গুম। এটাতো জঙ্গিদের কাজ। জাকির খুন। এটাও তো জঙ্গিদের কাজ। প্রকৃতপক্ষে জঙ্গিদের কাজ ও আওয়ামী সরকারের কাজের মধ্যে কোনো পার্থক্য নেই। ওরা যে জঙ্গিদের মতো কাজ করে তার প্রমাণ ভুরি ভুরি। সাবেক আইজিপি শহীদুল হক তার বইয়ে লিখেছেন। আসলে তারাই জঙ্গির নাটক করে।

মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৫৮তম জন্মদিন উপলক্ষ্যে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধ বিতরণ কর্মসূচীর আয়োজন করে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

রুহুল কবির রিজভী বলেন, মানবসেবার মাধ্যমেও কিন্তু রাজনীতিবিদ গড়ে ওঠে। যেমনটি আমাদের নেতা তারেক রহমান মানুষের সেবার জন্য সুদূর পঞ্চগড়, ঠাকুরগাঁও ছুটে গেছেন। তিনি মানুষের মাঝে ছাগল ও হাঁস-মুরগী বিতরণ করছেন। হুইল চেয়ার বিতরণ করেছেন। বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছেন। যেমনটি করেছিলেন তার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। আপনারা দেখেছেন মহামারী করোনাকালেও বিএনপির নেতাকর্মীরা গ্রাম থেকে গ্রামান্তে ছুটে গেছেন তারেক রহমানের নির্দেশনায়। সম্প্রতি ভয়াবহ বন্যার সময়ও বিএনপির নেতাকর্মীরা ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেছেন। এটাই হচ্ছে দেশনায়ক তারেক রহমানের দর্শন। তারেক রহমানের রাজনীতি অম্লান। তার রাজনীতিকে কেউ কখনো মুছে দিতে পারবে না।

বিএনপির এই মুখপাত্র বলেন, জাপানের রাষ্ট্রদূত বলেছেন, নিশিরাতে ভোট হয়। আর পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন তিনি দেখা করে প্রতিবাদ জানিয়েছেন। জাপানের রাষ্ট্রদূত বলেছেন, তার সাথে কারো কোনো দেখা হয়নি। মানুষ যখন পতনের দ্বারপ্রান্তে চলে আসে তখন প্রচন্ড আবোল তাবোল বলতে থাকে।

রিজভী আরও বলেন,’যারা অবৈধভাবে ক্ষমতা দখল করেছে, যারা ভোট করতে ভয় পান, যারা দুঃশাসন, গুম, খুনের মধ্য দিয়ে বিরোধীদলের নেতাকর্মীদের নিঃশেষ করার জন্য মহামাষ্টার প্লান নিয়ে আগাচ্ছেন তাদের জন্য এক আতঙ্কের নাম আমাদের অবিসংবাদিত নেতা তারেক রহমান। দুঃশাসনের বিরুদ্ধে গণতন্ত্রের পতাকাকে হাতে নিয়ে তিনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন।

সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদের সভাপতিত্বে ও মহাসচিব ডা. মো: আব্দুস সালামের পরিচালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, মীর সরফত আলী সপু, ড্যাবের ডা. এরফানুল হক সিদ্দিকী, ডা. মো: ফখরুজ্জামান ফখরুল, এ্যামট্যাবের বিপ্লবুজ্জামান বিপ্লব, দবির উদ্দিন তুষার প্রমুখ।

 
 
জনতার আওয়াজ/আ আ
 
 

জনপ্রিয় সংবাদ

 

সর্বোচ্চ পঠিত সংবাদ