ঢাকার পথে গাফফার চৌধুরীর মরদেহ
নিজস্ব প্রতিবেদক, জনতার আওয়াজ ডটকম
প্রকাশের তারিখ:
শুক্রবার, মে ২৭, ২০২২ ৮:৩৯ অপরাহ্ণ পরিবর্তনের তারিখ:
শুক্রবার, মে ২৭, ২০২২ ৮:৩৯ অপরাহ্ণ

স্টাফ করেসপন্ডেন্ট
লেখক, কলামিস্ট ও মহান একুশের অমর সঙ্গীতের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর মরদেহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে(বিজি ২০২) লন্ডনের হিথ্রো এয়াপোর্ট থেকে শুক্রবার বাংলাদেশ সময় রাত ১২টার দিকে ফ্লাইট রওয়ানা দিয়েছে।
আজ শনিবার দুপুরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে মরহুম আবদুল গাফফার চৌধুরীর সাথে তাঁরপরিবারের সদস্যরাও পৌঁছবে।
তাঁর মরদেহ বিমানে তোলার সময় যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশন সাইদা মুনা তাসনিম হিথ্রো এয়াপোর্টে উপস্থিতছিলেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে বাংলাদেশ হাইকমিশন, লন্ডন, মরহুমআবদুল গাফফার চৌধুরীর মরদেহ সম্পূর্ণ রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বাংলাদেশে পাঠানোর সার্বিক প্রক্রিয়া সম্পন্ন করেছে।
জনতার আওয়াজ/আ আ